হোম > সারা দেশ > ঢাকা

চেতনানাশক বিষাক্ত হালুয়াসহ আন্তঃজেলা অজ্ঞানপার্টির ৩ সদস্য গ্রেপ্তার

জেলা প্রতিনিধি, মাদারীপুর

মাদারীপুরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে চেতনানাশক বিষাক্ত হালুয়া ও তা তৈরির বিভিন্ন উপকরণসহ আন্তঃজেলা অজ্ঞানপার্টির সক্রিয় তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার সকাল সাড়ে ১১টার দিকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করে জেলা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মো. হাবিবুর রহমানের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার ফারিহা রফিক ভাবনার নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।

অভিযানে নতুন শহর এলাকার হোটেল জাহিদ থেকে মো. কালাম হোসেন (৫৪), মো. জাহাঙ্গীর মোল্লা (৪৯) ও মো. জাকির হাওলাদার (৫০) কে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে চেতনানাশক বিষাক্ত হালুয়া এবং হালুয়া তৈরির বিভিন্ন উপকরণ জব্দ করা হয়।

ডিবি পুলিশের দাবি, গ্রেপ্তারকৃতরা আন্তঃজেলা অজ্ঞানপার্টি বা মলম পার্টির সক্রিয় সদস্য। তারা দেশের বিভিন্ন জেলার জনাকীর্ণ হাট-বাজার ও যাত্রীবাহী বাসে সাধারণ যাত্রী সেজে টার্গেট ব্যক্তিদের সঙ্গে সখ্যতা গড়ে তুলত। পরে নানা শারীরিক সমস্যার কথা বলে কৌশলে চেতনানাশক মিশ্রিত হালুয়া খাইয়ে যাত্রীদের অজ্ঞান করে তাদের টাকা-পয়সা ও মূল্যবান মালামাল লুট করে পালিয়ে যেত।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার ফারিহা রফিক ভাবনা জানান, আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে চক্রটি বিভিন্ন পরিবহনের যাত্রী এবং গবাদিপশুর হাটে আসা সহজ-সরল ক্রেতা-বিক্রেতাদের টার্গেট করেছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বিষাক্ত চেতনানাশক হালুয়া খাইয়ে মানুষকে অজ্ঞান করে সর্বস্ব লুটের পরিকল্পনার কথা স্বীকার করেছে বলেও জানান তিনি।

এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে চক্রের পলাতক অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ।

স্ত্রী হত্যার দায়ে মসজিদের ইমাম গ্রেপ্তার

যমুনার গ্রাসে শিবালয়ের বিশাল মাদরাসা

২৫ বছর যে স্টেশন পরিষ্কার রেখেছেন, সেখানেই চিরনিদ্রায় ববি বেগম

কোরআন পোড়ানোর অভিযোগে যুবক গ্রেপ্তার

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

সংবাদ প্রকাশে ক্ষুব্ধ বিএনপি নেতা, সাংবাদিককে দেখে নেওয়ার হুমকি

কিশোরগঞ্জে ২৪ ঘণ্টার ব্যবধানে হাওরে আবার ডাকাতি

টঙ্গীর শিশু উন্নয়ন কেন্দ্রকে জাতীয় সেন্টার করা হবে : সমাজকল্যাণ মন্ত্রী

নিখোঁজের একদিন পর নদী থেকে শিশুর লাশ উদ্ধার

টঙ্গীতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে মৃত্যু