হোম > সারা দেশ > ঢাকা

বিকেএসপিতে নারী খেলোয়াড়দের সুরক্ষা সেমিনার অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার (ঢাকা উত্তর)

সাভারে বিকেএসপিতে নারী খেলোয়াড়দের সুরক্ষা সেমিনার অনুষ্ঠিত হয়েছে গতকাল মঙ্গলবার। বিকেএসপির অডিও ভিজ্যুয়াল সেন্টারে মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মুনীরুল ইসলাের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় ‘দেশের ক্রীড়াঙ্গনে নারী খেলোয়াড়দের সামাজিক সুরক্ষা’ শীর্ষক এ সেমিনার।

সেমিনারে উন্মুক্ত আলোচনায় অংশ নেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের সহকারী অধ্যাপক, তামান্না আজিজ তুলি, বাংলাদেশ শ্যূটিং স্পোর্টস ফেডারেশনের সাধারণ সম্পাদক ফেরদৌস আরা খানম, জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত জোবেরা রহমান লিনু (টেবিল টেনিস), ফারহাদ জেসমিন লিটি (এ্যাথলেটিক্স), নয়না চৌধুরী (জুডো), নিবেদিতা দাস (সাঁতার), কামরুন নাহার ডানা (ব্যাডমিন্টন), শারমিন আক্তার (শ্যূটিং) ও দেশের প্রথম নারী ফিফা রেফারি জয়া চাকমা।

এছাড়াও ভিডিও-কনফারেন্সে শুভেচ্ছা বার্তা প্রদান করেন নারী ক্রীড়াঙ্গনের সর্বজন সমাদৃত দাবাড়ু রানী হামিদ এবং এ্যাথলেটিক্সের কিংবদন্তী সুফিয়া খাতুন। সকল বক্তাই সর্বক্ষেত্রে, সর্বসময়ে নারী খেলোয়াড়দের সামাজিক সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে জাতীয় ক্রীড়া পরিষদ এবং সকল ফেডারেশনকে দায়িত্ব নেয়ার আহ্বান জানান।

সেমিনারে বক্তারা নারী খেলোয়াড়দের নিয়ে যে ভাবনা, মতামত ও অভিজ্ঞতা বিনিময় করেছেন, তা উপস্থিত সবাইকে সমৃদ্ধ করেছে। তাঁদের মতে নারী খেলোয়াড়দের সামাজিক সুরক্ষা শুধুমাত্র একটি প্রতিষ্ঠানিক বিষয় নয়—এটি একটি সামাজিক দায়।

সভাপতি বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মুনীরুল ইসলাম বলেন, নারী খেলোয়াড়রা বহু সীমাবদ্ধতা ও প্রতিকূলতা সত্ত্বেও দেশ ও জাতির জন্য যে গৌরব বয়ে আনছেন তার জন্য অভিনন্দন জানান। পাশাপাশি তিনি নারী খেলোয়াড়দের একটি নিরাপদ, মর্যাদাপূর্ণ এবং সহায়ক পরিবেশ তৈরি করার কথাও বলেন। তিনি সম্মিলিত প্রয়াসে এমন একটি ক্রীড়াঙ্গন গড়ে তোলার কথা বলেন, যেখানে নারী ও পুরুষ খেলোয়াড়েরা সমান সুযোগ, মর্যাদা, নিরাপত্তা, আর্থিক সুবিধা (বেতন-ভাতা সহকারে) নিশ্চিত হবে।

সেমিনারে বিকেএসপির নারী খেলোয়াড়বৃন্দ, প্রাক্তন খেলোয়াড়, বিকেএসপি কলেজের শিক্ষিকাবৃন্দ, নারী কোচ সহ অন্যান্যরাও উপস্থিত ছিলেন।

টাঙ্গাইলে আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে বজ্রপাতে বাবা-মেয়ের মৃত্যু

কটিয়াদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বউ-শাশুড়ির নিহত

মোটরসাইকেল সংঘর্ষে দুই স্কুল ছাত্র নিহত

মুকসুদপুরে বজ্রপাতে কৃষক নিহত

মায়ের জানাজায় এসে ছেলের মৃত্যু, এলাকায় শোক

মালয়েশিয়ায় হৃদরোগে কটিয়াদীর যুবকের মৃত্যু

কটিয়াদীতে জামায়াতের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

প্রশাসনের নাম ভাঙিয়ে চাঁদা দাবি, বিএনপি নেতা গ্রেপ্তার

কাপাসিয়ায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে তিন সন্তানের জনক আটক