হোম > সারা দেশ > ঢাকা

তারেক রহমানের উপহারপ্রাপ্ত দৃষ্টিপ্রতিবন্ধী গফুরের বাড়িতে হামলা ও লুটপাট

জহুরুল ইসলাম হালিম, গোয়ালন্দ (রাজবাড়ী)

রাজবাড়ী সদর উপজেলার পাচুড়িয়া ইউনিয়নের খোলাবাড়িয়া গ্রামে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উপহারপ্রাপ্ত দৃষ্টিপ্রতিবন্ধী গফুর মল্লিকের বাড়িতে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ এক নারীকে গ্রেপ্তার করেছে।

গত শুক্রবার সন্ধ্যার পর একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিতভাবে গফুর মল্লিকের বাড়িতে হামলা চালায়। ভুক্তভোগী পরিবারের সদস্যদের অভিযোগ, হামলাকারীরা বসতঘরের টিনের বেড়া কুপিয়ে ব্যাপক ভাঙচুর করে এবং ঘরে রাখা প্রায় ৫৫ হাজার টাকা লুট করে নিয়ে গেছে।

একই সময় দুর্বৃত্তরা গফুর মল্লিকের ভাই হানিফ মল্লিকের বাড়িতেও হামলা চালায়। সেখানে ঘরের আসবাবপত্র ভাঙচুরের পাশাপাশি অর্থ ও বিভিন্ন মালামাল লুট করা হয় বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার পর গত শুক্রবার রাতেই গফুর মল্লিকের পালিত ছেলে বাতেন মল্লিক বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে খোলাবাড়িয়া গ্রামের নান্নু শেখ, সাদ্দাম শেখ ও রেজাউল ইসলাম নাজিরসহ কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে। অভিযোগে উল্লেখ করা হয়, পূর্বের ব্যবসায়িক বিরোধের জের ধরেই পরিকল্পিতভাবে এ হামলা ও লুটপাটের ঘটনা ঘটানো হয়েছে।

রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ খোন্দকার জিয়াউর রহমান সাংবাদিকদের জানান, অভিযোগের ভিত্তিতে মামলা রেকর্ড করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজন নারীকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

৭৫ বছর বয়সি দৃষ্টিপ্রতিবন্ধী গফুর মল্লিক দীর্ঘদিন ধরে বাসে ও ট্রেনে নাড়ু বিক্রি করে জীবিকা নির্বাহ করে আসছেন। তার সংগ্রামী জীবনের প্রতি সম্মান জানিয়ে গত বছরের ৩০ অক্টোবর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর মাধ্যমে তাকে ১ লাখ ৭০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।

পদ্মা সেতুতে নাশকতার মামলায় ডিসি অফিসের কর্মচারীসহ গ্রেপ্তার ৪

গাইবান্ধায় মজলিসের খাবার খেয়ে অসুস্থ ৫০০

পূবাইলে এগারসিন্দুর ট্রেনের ইঞ্জিনে আগুন

কালিয়াকৈরে কবরস্থান থেকে তিন কঙ্কাল চুরি

তৃণমূল নেতাকর্মীরাই দলের প্রাণ: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকু

স্থানীয় সাংবাদিকতায় ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণের প্রশংসা শহিদুল ইসলামের

দুর্ঘটনার কবলে এমপির গাড়িবহর, বিএনপি নেতার মৃত্যু

বিএনপির দুই নেতার নির্দেশে সড়কে চাঁদাবাজি

নুহাশপল্লীতে শ্রদ্ধা-ভালোবাসায় হুমায়ূন আহমেদকে স্মরণ

ফেরির পেছনে বাল্কহেডের ধাক্কা, প্রাণ গেল শিশুর