হোম > সারা দেশ > ঢাকা

সিএনজিচালকের মৃত্যুর ঘটনায় ওসিসহ ৫ পুলিশের নামে মামলা

জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ

কিশোরগঞ্জের কটিয়াদীতে সিএনজিচালিত অটোরিকশা চালকের মৃত্যুর ঘটনায় ওসিসহ ৫ পুলিশের নামে আদালতে হত্যা মামলা দায়ের করা হয়েছে। এ মামলা করেন নিহতের মেয়ে মরিয়ম আক্তার। মামলা পিবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়েছে।

আসামিরা হলেন, ওসি তরিকুল ইসলাম, এসআই কামাল হোসেন, এসআই মস্তফা মিয়া, এএসআই নাহিদ হাসান, কনস্টেবল আশরাফুল ইসলাম।

জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ০৫ নং, সি আর মোঃ নং ৩৭, ১৯/০১/২৯২৫ ইং মামলা রজ্জু করা হয়।

মামলায় বলা হয়েছে যে, ০৬ জানুয়ারি সোমবার রাতে উপজেলার জালালপুর ইউনিয়নের চর ঝাকালিয়া গ্রামে ওসি তরিকুল ইসলামের নির্দেশনায় এসআই কামাল গংরা মাদকবিরোধী অভিযানের নামে সিএনজি চালক ইয়াসিন মিয়াকে বেধড়ক পিটিয়ে হত্যা করেন।

তবে পুলিশ জানায়, ইয়াসিন মিয়া একজন মাদক ব্যবসায়ী। অভিযানের সময় পালাতে গিয়ে মৃত্যুবরণ করেন।

এ ঘটনার শুরু থেকেই ইয়াসিনের স্ত্রী ও পরিবারের লোকজন অভিযোগ তুলেছেন পুলিশ তাকে মারধর করে মেরে ফেলেছে। ইয়াসিনের মৃত্যুর ঘটনায় চার পুলিশ সদস্যকে কিশোরগঞ্জ পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে।

কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (হোসেনপুর সার্কেল) মো. তোফাজ্জল হোসেন জানান, ইয়াসিন মিয়া নামে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় পুলিশ সুপারের নির্দেশনায় সাব-ইন্সপেক্টর কামাল হোসেনসহ চার পুলিশ সদস্যকে পুলিশ লাইনে ক্লোজড করে নেওয়া হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট না হওয়া পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ জানা যাচ্ছে না।

ফতুল্লায় আগুনে পুড়ল ৪০ লাখ টাকার ঝুট

টঙ্গীতে জামালপুর এক্সপ্রেস ট্রেনে গণছিনতাইয়ের অভিযোগ

ঘাটাইলে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের কমিটি গঠিত

ভাঙ্গায় দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ যুবকের মৃত্যু, আহত অর্ধশতাধিক

বাজিতপুরে স্কুল ফিডিংয়ের দুধ নিয়ে অনিয়মের অভিযোগ

ঋণের চাপে স্বর্ণ লুট, বাড়ির মালিকের স্ত্রীকে হত্যা করেন মুয়াজ্জিন

‎সিদ্ধিরগঞ্জে পিস্তলসহ একজন গ্রেপ্তার

বন বিভাগের উচ্ছেদ অভিযানে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ আহত ১৬

চাঁদাবাজির অভিযোগে ইউএনওর সংবাদ সম্মেলন

শিশু অপহরণ করে লাশ গুমের দায়ে একজনের মৃত্যুদণ্ড