হোম > সারা দেশ > ঢাকা

মানিকগঞ্জে এসে ফুলে ফুলে সিক্ত আফরোজা খানম রিতা

জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর প্রথমবারের মতো নিজ জেলা মানিকগঞ্জে এলেন মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আফরোজা খানম রিতা।

সোমবার তার আগমনকে ঘিরে জেলা জুড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। নেতাকর্মীদের ঢল, ফুলেল শুভেচ্ছা আর স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

দুপুর আড়াইটার দিকে গিলন্ড মুন্নু সিটিতে অবস্থিত তার বাসভবনে পৌঁছালে হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে এলাকাটি জনসমুদ্রে পরিণত হয়। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরাও তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

দীর্ঘ সময় ধরে তিনি সবার শুভেচ্ছা গ্রহণ করেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এর আগে গিলন্ড মুন্নু সিটিতে শায়িত তার পিতা, সাবেক মন্ত্রী হারুনার রশিদ খান মুন্ন’র কবর জিয়ারত করেন তিনি। পিতার কবরের পাশে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে দোয়া করেন।

পরে ঘিওর উপজেলার পাচুরিয়া গ্রামে গিয়ে দলের প্রয়াত মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের কবর জিয়ারত করেন এবং তার রুহের মাগফিরাত কামনা করেন।

এদিকে দুপুর সোয়া ১টার দিকে তিনি জেলা প্রশাসকের কার্যালয়ে যান। সেখানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। জেলার চলমান উন্নয়ন কার্যক্রম, সম্ভাবনা ও সমস্যা নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে।

এসময় মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি নিজ জেলার উন্নয়নে সমন্বিত উদ্যোগ গ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

স্থানীয় নেতাকর্মীরা জানান, আফরোজা খানম রিতার মন্ত্রী হওয়ায় মানিকগঞ্জবাসী গর্বিত। তারা আশা করছেন, তার হাত ধরেই জেলার যোগাযোগ, পর্যটন ও অবকাঠামো খাতে নতুন গতি আসবে।

কাপাসিয়ায় চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার প্রধান আসামি মিলন গ্রেপ্তার

হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

এই মিয়া চুপ করেন, একেবারে খেয়ে ফেলব, বিএনপিকর্মীকে এমপি হানজালা

চরভদ্রাসন সরকারি কলেজ কেন্দ্রীয় জামে মসজিদের উদ্বোধন

ছাগল বাঁচাতে গিয়ে প্রাণ গেল ৪ জনের

পাঁচ শর্তে নির্ধারিত হবে স্থানীয় নির্বাচনের প্রার্থী: নাসিক প্রশাসক

শিবচরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসি ল্যান্ডসহ আহত ৬

অচিরেই ফুলদি নদীর ওপর ব্রিজ নির্মাণ হবে: মির্জা ফখরুল

এক ছাগলছানা বাঁচাতে গিয়ে প্রাণ গেল চারজনের