হোম > সারা দেশ > ঢাকা

কিশোরগঞ্জে নির্মাণাধীন গেট ভেঙে শ্রমিক নিহত, আহত ৪

জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ

কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া এলাকায় বিসিক শিল্পনগরীতে নির্মাণাধীন গেট ভেঙে রাসেল (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৪ জন।

রোববার সন্ধ্যায় বিসিকের প্রবেশপথে নির্মাণকাজের ঢালাই দেওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে।

রাসেল মারিয়া ইউনিয়নের স্বল্প মারিয়া গ্রামের মানিক মিয়ার ছেলে। আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তাদেরকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সন্ধ্যায় বিসিক শিল্পনগরীর প্রধান ফটকের একাংশ বিকট শব্দে ধসে পড়ে। রাসেল ও অন্য শ্রমিকরা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন। ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধার করেন।

এমই

পদ্মা সেতুতে নাশকতার মামলায় ডিসি অফিসের কর্মচারীসহ গ্রেপ্তার ৪

গাইবান্ধায় মজলিসের খাবার খেয়ে অসুস্থ ৫০০

পূবাইলে এগারসিন্দুর ট্রেনের ইঞ্জিনে আগুন

কালিয়াকৈরে কবরস্থান থেকে তিন কঙ্কাল চুরি

তৃণমূল নেতাকর্মীরাই দলের প্রাণ: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকু

স্থানীয় সাংবাদিকতায় ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণের প্রশংসা শহিদুল ইসলামের

দুর্ঘটনার কবলে এমপির গাড়িবহর, বিএনপি নেতার মৃত্যু

বিএনপির দুই নেতার নির্দেশে সড়কে চাঁদাবাজি

নুহাশপল্লীতে শ্রদ্ধা-ভালোবাসায় হুমায়ূন আহমেদকে স্মরণ

ফেরির পেছনে বাল্কহেডের ধাক্কা, প্রাণ গেল শিশুর