হোম > সারা দেশ > ঢাকা

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাচ্চুর বাড়িতে প্রবাসী কল্যাণ মন্ত্রী

উপজেলা প্রতিনিধি, কটিয়াদী (কিশোরগঞ্জ)

সৌদি আরবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত প্রবাসী বাচ্চুর বাড়িতে গেলেন বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী। মঙ্গলবার ইফতারের পর কিশোরগঞ্জের কটিয়াদীতে আসেন মন্ত্রী ।

মন্ত্রী নিহত বাচ্চু মিয়ার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান । এসময় সরকারের পক্ষ থেকে ঈদ উপহার ও নগদ অর্থ প্রদান করা হয় । ভবিষ্যতেও সহযোগিতার আশ্বাস দেন তিনি।

মন্ত্রী বলেন, প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে । সরকার সবসময় মর্মান্তিক ঘটনায় প্রাণ হারানো ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে। তিনি আরও জানান, বাচ্চু মিয়ার সন্তানদের শিক্ষার ব্যয় বহন এবং পরিবারের জন্য সরকারি জায়গায় স্থায়ী বসবাসের ব্যবস্থা গ্রহণ করা হবে।

এসময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মো. জালাল উদ্দিন, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. নিয়ামত উল্লাহ ভূঁইয়া, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক ব্যারিস্টার গোলাম সারওয়ার ভুঁইয়া, কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল, জেলা প্রশাসক আসলাম মোল্লা, পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, উপজেলা নির্বাহী অফিসার শামীমা আফরোজ মারলিজ, উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খান, সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

নিখোঁজ যুবদল নেতা ইউসুফ খানের লাশ উদ্ধার

গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ শিশুসহ নিহত ৩

দুবাইতে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু, লাশের অপেক্ষায় পরিবার

টাঙ্গাইলে বাসের ধাক্কায় সিএনজি চালকসহ নিহত ৩

ফরিদপুরে ছাত্রলীগ সভাপতির নেতৃত্বে আনন্দ মিছিল

কাপাসিয়ায় জলমহালে পানি সংগ্রহ গিয়ে যুবক নিখোঁজ

টঙ্গীতে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

কালিয়াকৈরে পরিবহনে চাঁদাবাজি, জানেনা নেতৃবৃন্দ

জ্বালানি তেল মজুদ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: প্রতিমন্ত্রী

টঙ্গীর তুরাগ নদ থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার