হোম > সারা দেশ > ঢাকা

অপারেশন ডেভিল হান্টে ধামরাইয়ে গ্রেফতার ৮

উপজেলা প্রতিনিধি, ধামরাই (ঢাকা)

ঢাকার ধামরাইয়ে অপারেশন ডেভিল হান্টে আটজনকে গ্রেফতার করেছে পুলিশ। উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- কুশুরা কলেজ ছাত্রলীগের সভাপতি আমিনুর রহমান, সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সবুর, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি রবিউল করীম, সুতিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল বারেক, বাইশাকান্দা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ওয়াসিম ইকবাল, সুয়াপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি মনির হোসেন ও আমতা ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি আব্দুর রাজ্জাক।

ধামরাই থানার ওসি মো.মনিরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় ধামরাই পৌরসভা ও উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আওয়ামী লীগ নেতাসহ আটজনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

নরসিংদীর ইউনিয়ন ভূমি অফিসে বহিরাগতদের দৌরাত্ম্য

মাভাবিপ্রবি ও এআইটির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

মুন্সিগঞ্জে ১১ কোটি টাকার ভারতীয় কাপড় জব্দ, গ্রেপ্তার ২

‘আমি ঠাস কইরা গুলি করমু, মইরা থাকবেন’

গাজীপুরে কাজে যোগ দিয়েছেন শ্রমিকেরা

অষ্টগ্রাম-বাজিতপুর ডুবো সড়ক খানাখন্দে বেহাল

ফরিদপুরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিরুদ্ধে যুবদল-ছাত্রদলের বিক্ষোভ

ধনবাড়ীতে অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই

ব্যাংক হিসাব জব্দ, সরকারের বিরুদ্ধে প্রতিহিংসার অভিযোগ মেজর আখতারের

গাজীপুরে ফ্লাইওভারের ওপর মোটরসাইকেলে আগুন