হোম > সারা দেশ > ঢাকা

আশুলিয়ায় সন্ত্রাসীদের গুলিতে যুবক গুলিবিদ্ধ, আটক ৪

স্টাফ রিপোর্টার (ঢাকা উত্তর)

সন্ত্রাসীদের গুলিতে যুবক গুলিবিদ্ধ, আটক ৪

সাভারের আশুলিয়ায় সন্ত্রাসীদের গুলিতে এক যুবক গুলিবিদ্ধ হয়েছে। তার নাম সীমান্ত হোসেন। তাকে মুমূর্ষু অবস্থায় রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার গভীর রাতে আশুলিয়ার পলাশবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পিস্তলসহ চার চিহ্নিত সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তারকৃতরা হল আব্দুল মান্নান পাটোয়ারী, মনোয়ার হোসেন টিটু,আল আমিন স্বপন ও জুলহাস মিয়া।

পুলিশ জানায়, বুধবার রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাইপাইলে গিল্ডেন গার্মেন্টসে কর্মরত সীমান্ত হোসেন নামের ওই যুবককে গুলি করেন চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসীরা।

পরে ডিবি পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে এ-ঘটনায় জড়িত সন্ত্রাসী আব্দুল মান্নান পাটোয়ারী, মনোয়ার হোসেন টিটু, আল আমিন স্বপন ও জুলহাস মিয়াকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের দখল থেকে একটি বিদেশী পিস্তল ও গুলি উদ্ধার করা হয়। পরে গতকাল বৃহস্পতিবার আশুলিয়া থানায় মামলার পর গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করে পুলিশ।

এবিষয়ে ঢাকা জেলা উত্তর ডিবির ওসি জালাল উদ্দিন বলেন, সন্ত্রাসীদের কাছে অবৈধ অস্ত্র আছে জানান দেওয়ার জন্য ওই যুবককে গুলি করা হয়েছে।

টাঙ্গাইলে আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে বজ্রপাতে বাবা-মেয়ের মৃত্যু

কটিয়াদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বউ-শাশুড়ির নিহত

মোটরসাইকেল সংঘর্ষে দুই স্কুল ছাত্র নিহত

মুকসুদপুরে বজ্রপাতে কৃষক নিহত

মায়ের জানাজায় এসে ছেলের মৃত্যু, এলাকায় শোক

মালয়েশিয়ায় হৃদরোগে কটিয়াদীর যুবকের মৃত্যু

কটিয়াদীতে জামায়াতের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

প্রশাসনের নাম ভাঙিয়ে চাঁদা দাবি, বিএনপি নেতা গ্রেপ্তার

কাপাসিয়ায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে তিন সন্তানের জনক আটক