হোম > সারা দেশ > ঢাকা

পাকুন্দিয়ায় অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ শুরু

উপজেলা প্রতিনিধি, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ)

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়।

কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে এবং একজন কৃষকের ধান ক্রয়ের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন।

উপজেলা খাদ্য গুদাম অফিস সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরে সরকার নির্ধারিত মূল্যে প্রকৃত কৃষকদের কাছ থেকে লটারির মাধ্যম এক হাজার ১০০মেট্রিক টন ধান এবং প্রায় দুই হাজার ৯১মেট্রিক টন চাল কেনা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাসের সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা নাজমুন নাহার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (অ.দা) জেসমিন আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আবদুল মান্নান, উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক আতিকুর রহমান মাসুদ, আবদুস সাত্তার, উপজেলা যুবদলের সদস্য সচিব রাকিবুল আলম ছোটন, উপজেলা সেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক রায়হান উদ্দিন ভূঁইয়া ও উপজেলা ছাত্রদলের আহবায়ক মাজহারুল হক উজ্জ্বল।

ফতুল্লায় ধারালো অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেপ্তার

সাভারে বিএনপি নেতার স্মরণে মিলাদ ও দোয়া

সোনারগাঁ হাসপাতালে এমপির ৬০০ ডোজ জলাতঙ্ক ভ্যাকসিন প্রদান

চাঁদাবাজিসহ ১৭ মামলার আসামি রাজধানী থেকে গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে নারী পোশাক শ্রমিকের লাশ উদ্ধার

কিশোরগঞ্জে ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে সড়ক অবরোধ

২৭ বছর পর হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

বাজারে আসতে শুরু করেছে সোনারগাঁয়ের রসালো লিচু

কাজ মিললে ভাত, না মিললে অনাহার

মাত্র ১০ মাসে কোরআনে হাফেজ ৯ বছরের সিফাত