হোম > সারা দেশ > ঢাকা

৪ কেজি গাঁজাসহ মাদক সম্রাট গ্রেপ্তার, সরবরাহকারী পলাতক

উপজেলা প্রতিনিধি, ধামরাই (ঢাকা)

ধামরাইয়ে ৪ কেজি গাঁজাসহ মাদক সম্রাট আব্দুল করিমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৮ আগস্ট) রাত নয়টার দিকে ধামরাই উপজেলার সুতিপাড়া ইউনিয়নের শ্রীরামপুর রেডিসন গার্মেন্টসের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আব্দুল করিম ধামরাই উপজেলা কুশুরা ইউনিয়নের গোলাইল এলাকার মৃত মেহের আলীর ছেলে। এলাকায় তিনি মাদক সম্রাট হিসেবে পরিচিত। বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার উপপরিদর্শক এসএম কাওসার সুলতান।

পুলিশ জানায়, গতকাল সন্ধ্যায় বিশেষ অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি শ্রীরামপুর রেডিসন গার্মেন্টসের সামনে দুই ব্যক্তি মাদক বিক্রি করছে। ফোর্স নিয়ে দ্রুত সেখানে গিয়ে আব্দুল করিমকে ৪ কেজি গাঁজাসহ আটক করি। এ সময় আরেক মাদক বিক্রেতা সুমন খান (৪০) পুলিশ দেখে পালিয়ে যায়। করিমকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সুমন খানের সহায়তায় বিভিন্ন জায়গা থেকে গাঁজা সংগ্রহ করে ধামরাইয়ে বিক্রি করতেন তিনি।

এ বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, গতকাল রাতে বিশেষ অভিযান পরিচালনা করে ৪ কেজি গাঁজাসহ আব্দুল করিমকে গ্রেপ্তার করা হয়। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মঙ্গলবার সকালে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

হরিজন সম্প্রদায়ের মা হারা কনের বিয়েতে গাজীপুরের ডিসি

দরপত্র জমা নিয়ে বিএনপি-এনসিপি সংঘর্ষে রণক্ষেত্র

গোপালগঞ্জে তিন অবৈধ ইট ভাটাকে ৯ লাখ টাকা জরিমানা

বারবার নোটিশেও বন্ধ হয়নি ভাটা, জরিমানার সঙ্গে চিমনি ভাঙল প্রশাসন

নিখোঁজ ছেলের অপেক্ষায় প্রহর গুনছেন মা

বকেয়া বেতনের দাবিতে কারখানা ভাঙচুর, শ্রমিক-পুলিশের সংঘর্ষ

হাতকড়া পরা আ.লীগ নেতাকে ছিনিয়ে নিলেন কর্মীরা

ঝুট ব্যবসার নিয়ন্ত্রণে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ককটেল বিস্ফোরণ

পরীক্ষাকেন্দ্রে দায়িত্বে অবহেলা না করতে কঠোর নির্দেশনা শিক্ষামন্ত্রীর