হোম > সারা দেশ > ঢাকা

কালিয়াকৈরে রেলওয়ের জমি দখলের মহোৎসব

উপজেলা প্রতিনিধি, কালিয়াকৈর (গাজীপুর)

ছবি: আমার দেশ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পূর্ব চান্দরা, মাটিকাটা ও বটতলা এলাকাসহ কয়েকটি এলাকায় রেলওয়ের জমি দখলের মহোৎসব চলছে। রেললাইনের পাশের সরকারি মূল্যবান জমিতে নতুন করে শতাধিক ঘর নির্মাণ করে দখল করে নিচ্ছে ভূমিদস্যুরা।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ আগস্টের পরে রেলওয়ে কর্তৃপক্ষ অভিযান চালিয়ে ওই এলাকার অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করেছিল। পরবর্তীতে আবার প্রভাবশালী চক্র রেলওয়ের জমি দখল করে নতুন করে ঘর নির্মাণ শুরু করে। সরেজমিনে গিয়ে দেখা যায়, রেললাইনের এক পাশজুড়ে প্রায় ২০০ টিনশেড রুম নতুন করে নির্মাণ করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, এসব ঘরের মধ্যে ফরহাদ ফকিরের ৮টি, আক্কাসের ১২টি, খলিল ভান্ডারীর ৯টি, সাইফুলের ৯টি, চিত্তরঞ্জনের ৪টি এবং আবু বক্করের দুটিসহ একাধিক ব্যক্তির নামে ঘরগুলো নির্মাণ করা হয়েছে। এছাড়া রেফাজ ডাক্তার নামে পরিচিত এক ব্যক্তির নেতৃত্বে অন্তত ২০টি রুমের নির্মাণকাজ চলমান রয়েছে। স্থানীয়দের দাবি, ২০-২২ জন ব্যক্তি প্রভাব খাটিয়ে এসব ঘর নির্মাণ ও দখল বাণিজ্যের সঙ্গে জড়িত। অভিযোগের বিষয়ে খলিল ভান্ডারী বলেন, আমি জিয়া নামের এক ব্যক্তির কাছ থেকে ২ লাখ ৮০ হাজার টাকায় জায়গাটি কিনে নিয়েছি।

ইতোমধ্যে বেশ কয়েকটি ঘরের নির্মাণকাজ শেষ করে, বসবাসও শুরু করেছে বলে জানা গেছে। এলাকাবাসীর অভিযোগ, রেলওয়ের জমি দখল করে এভাবে ঘর নির্মাণের ফলে সরকারি সম্পত্তি বেদখলের পাশাপাশি রেললাইনের নিরাপত্তা হুমকির মুখে পড়ছে। স্থানীয় সচেতন মহল দ্রুত অবৈধ স্থাপনা উচ্ছেদে রেলওয়ে কর্তৃপক্ষ ও প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে রেলওয়ের উপসহকারী নির্বাহী প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক বলেন, অবৈধ দখলদারদের বিরুদ্ধে থানায় অভিযোগ দেওয়া হয়েছে। অতি দ্রুত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।

কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা এএইচএম ফখরুল হোসাইন বলেন, রেলওয়ের সরকারি জমি দখল করে কোনো ধরনের স্থাপনা নির্মাণের বিধান নেই। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে দ্রুত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এএস

ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় ২৫ একর বোরো ধান পুড়ে নষ্ট, ক্ষতিপূরণের দাবি কৃষকদের

নৃশংস আঘাতে ভেঙে পড়া প্রাণ, ভালোবাসায় জেগে উঠল জীবন

আত্মসমর্পণের পর আ.লীগ নেতা শামীম কারাগারে

নাসিকের কর্মীদের পেটালো হকাররা

‎হোসেনপুরে ছাত্র হত্যার বিচার দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ

বস্তিতে মিললো বিলাসবহুল এসি রুম ও গোপন সুড়ঙ্গ, গ্রেপ্তার ৩৯

টিনশেড ভবনে ঝুঁকি নিয়ে পাঠদান, ভোগান্তি চরমে

ধামরাইয়ে ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় পুড়ছে জমির ধান

বোয়ালমারীতে বাঁশের মাচা থেকে পড়ে শিশুর মৃত্যু

সড়কের জায়গায় বিএনপির কার্যালয় উচ্ছেদের নির্দেশ দিলেন এমপি