হোম > সারা দেশ > ঢাকা

নারায়ণগঞ্জে সন্ত্রাসীদের হামলায় র‍্যাবের ৩ সদস্য আহত

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ শহরের বোয়ালিয়া খাল এলাকায় অভিযান করতে গিয়ে হামলার শিকার হয়েছে র‍্যাব-১১ এর সদস্যরা। এঘটনায় র‍্যাবের তিনজন সদস্য গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে শহরের ১৪ নম্বর ওয়ার্ডের বোয়ালিয়া খাল এলাকায় এ ঘটনা ঘটে।

আহত র‍্যাব সদস্যরা হলেন- কনস্টেবল ইব্রাহিম, মাহী ও লেন্সনায়েক নাজিবুর।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে র‍্যাবের গোয়েন্দা শাখার পাঁচ থেকে ছয়জন সদস্য বোয়ালিয়া খাল এলাকায় অভিযান চালান । এসময় স্থানীয় সন্ত্রাসীরা অস্ত্র নিয়ে র‍্যাব সদস্যদের ধাওয়া করে।

সন্ত্রাসীরা র‍্যাবের ৩সদস্যকে কুপিয়ে গুরুতর আহত করে । পরে আহতদের উদ্ধার করে ভিক্টোরিয়া হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে একজনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে পাঠানো হয়।

র‍্যাব-১১ এর সিও সাজ্জাদ হোসেন জানান, আমরা ঘটনাস্থলে কাজ করছি। অভিযান চলমান আছে। শিঘ্রই এ বিষয়ে ব্রিফিং করা হবে।

নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, পুলিশ ঘটনাস্থলে কাজ করছে। আসামিদের ধরতে অভিযান চলমান রয়েছে।

এমই

এই মিয়া চুপ করেন, একেবারে খেয়ে ফেলব, বিএনপিকর্মীকে এমপি হানজালা

চরভদ্রাসন সরকারি কলেজ কেন্দ্রীয় জামে মসজিদের উদ্বোধন

ছাগল বাঁচাতে গিয়ে প্রাণ গেল ৪ জনের

পাঁচ শর্তে নির্ধারিত হবে স্থানীয় নির্বাচনের প্রার্থী: নাসিক প্রশাসক

শিবচরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসি ল্যান্ডসহ আহত ৬

অচিরেই ফুলদি নদীর ওপর ব্রিজ নির্মাণ হবে: মির্জা ফখরুল

এক ছাগলছানা বাঁচাতে গিয়ে প্রাণ গেল চারজনের

মাদক কোরআনেও হারাম, বিএনপির নেতাকর্মীদের জন্যও হারাম

অটোরিকশা প্রাইভেটকার সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ৫