হোম > সারা দেশ > ঢাকা

সড়ক দুর্ঘটনায় চাটমোহরের উপসহকারী কৃষি কর্মকর্তা নিহত

উপজেলা প্রতিনিধি, চাটমোহর (পাবনা)

ছবি: আমার দেশ

পাবনার চাটমোহর উপজেলায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় জাহাঙ্গীর হোসেন জাকির (৩২) নামের এক উপসহকারী কৃষি কর্মকর্তা নিহত হয়েছেন। তিনি পাবনার চাটমোহর উপজেলা কৃষি অফিসে কর্মরত ছিলেন।

নিহত জাহাঙ্গীর হোসেন পাশের সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার হামকুড়িয়া গ্রামের ছোরমান প্রামাণিকের ছেলে।

চাটমোহর উপজেলা কৃষি কর্মকর্তা কুন্তলা ঘোষ জানান, বুধবার উপজেলার হান্ডিয়াল ইউনিয়নে দাপ্তরিক দায়িত্ব পালন শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন জাহাঙ্গীর। পথে বিকেল ৫টার দিকে মান্নাননগর এলাকায় মহাসড়কে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পদ্মা সেতুতে নাশকতার মামলায় ডিসি অফিসের কর্মচারীসহ গ্রেপ্তার ৪

গাইবান্ধায় মজলিসের খাবার খেয়ে অসুস্থ ৫০০

পূবাইলে এগারসিন্দুর ট্রেনের ইঞ্জিনে আগুন

কালিয়াকৈরে কবরস্থান থেকে তিন কঙ্কাল চুরি

তৃণমূল নেতাকর্মীরাই দলের প্রাণ: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকু

স্থানীয় সাংবাদিকতায় ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণের প্রশংসা শহিদুল ইসলামের

দুর্ঘটনার কবলে এমপির গাড়িবহর, বিএনপি নেতার মৃত্যু

বিএনপির দুই নেতার নির্দেশে সড়কে চাঁদাবাজি

নুহাশপল্লীতে শ্রদ্ধা-ভালোবাসায় হুমায়ূন আহমেদকে স্মরণ

ফেরির পেছনে বাল্কহেডের ধাক্কা, প্রাণ গেল শিশুর