হোম > সারা দেশ > ঢাকা

টুঙ্গিপাড়ায় গ্রামীণ ব্যাংকে কালো পতাকা উড়ালো নিষিদ্ধ ছাত্রলীগ

গোপালগঞ্জ প্রতিনিধি

১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানের ৫০তম মৃত্যুবার্ষিকীতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গ্রামীণ ব্যাংকে কালো পতাকা উড়িয়েছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ।

১৪ আগস্ট গভীর রাতে যে কোনো সময় টুঙ্গিপাড়া উপজেলার গ্রামীণ ব্যাংকের কুশলী শাখায় ও সড়কের আশেপাশে ছাত্রলীগের দু’কর্মী কালো পতাকা টানায়।

এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ৪৬ সেকেন্ডের ওই ভিডিওটি ১৫ আগস্ট (শুক্রবার) সকাল ১০টায় এমএম মোরসালিন (M M Morsalin) নামের ফেসবুকে আইডি থেকে পোস্ট করা হয়। ভিডিও ক্যাপশন দেয়া হয়, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে টুঙ্গিপাড়া গ্রামীণ অফিসসহ বিভিন্ন স্থানে কালোপতাকা স্থাপন করা হয়।

ভিডিওতে দেখা যায়, মোরসালিন ও তার সহযোগী মাক্স পরা একব্যক্তি টুঙ্গিপাড়া উপজেলার গ্রামীণ ব্যাংকের কুশলী শাখার সাইনবোর্ড, গেটসহ সামনের সড়কের আশেপাশে কালো পতাকা টাঙ্গায়। মাস্ক পরা ব্যক্তিকে চেনা যায়নি। কিন্তু মোরসালিনকে চেনা গেছে। তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের গোপালগঞ্জ জেলা শাখার কর্মী।

গ্রামীণ ব্যাংকের কুশলী শাখার ব্যবস্থাপক আজাদুর রহমান বলেন, শুক্রবার সকালে অফিসে এসে দেখতে পাই আমাদের গ্রামীণ ব্যাংকের সাইনবোর্ড ও গেটসহ ঘোনাপাড়া-টুঙ্গিপাড়া সড়কের অনেক জায়গায় কে বা কারা কালো পতাকা টাঙ্গিয়েছে। পরে সিভিল পোশাকে সম্ভবত পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল গ্রামীণ ব্যাংকের সামনে এসে ফিল্ড অফিসার মিরাজুল ইসলামকে ডেকে পতাকা খুলতে বলেন। তখন তাদের কথামতো মিরাজুল পতাকা খুলে ফেলেন।

টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ(ওসি) খোরশেদ আলম জানান, কালো পতাকা টানানোর খবরটি শুনেছি। সেটি কে বা কারা আবার নামিয়ে ফেলেছে।

জিআই সনদ পেল মানিকগঞ্জের ঐতিহ্যবাহী হাজারী গুড়

রায়পুরায় দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ তরুণের মৃত্যু

নারায়ণগঞ্জ বন্দরে গ্যাস লিকেজ বিস্ফোরণ, দগ্ধ তিন জনের মৃত্যু

টঙ্গীতে ১০ হাজার পিস ইয়াবা ও ৫৮ লাখ টাকাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

ফতুল্লায় অপহৃত দুই বছরের শিশু উদ্ধার, গ্রেপ্তার ২

কালুখালীতে জামায়াত কর্মীকে পুড়িয়ে হত্যা

অনিয়মের অভিযোগে বেকারি মালিককে ১ লাখ টাকা জরিমানা

নরসিংদীতে ক্লু-লেস হত্যার রহস্য উদঘাটন, প্রধান আসামি গ্রেপ্তার

আড়াইহাজারে পুলিশের ওয়াকিটকি-ফোন ছিনতাইয়ের ঘটনায় আটক ২

চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে কলেজ ছাত্রের আত্মহত্যা