হোম > সারা দেশ > ঢাকা

প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে কালকিনি যুবদলের শুভেচ্ছা মিছিল

উপজেলা প্রতিনিধি, কাল‌কি‌নি (মাদারীপুর)

ছবি: আমার দেশ

প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফরকে কেন্দ্র করে মাদারীপুরের কালকিনি উপজেলায় ব্যাপক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। প্রধানমন্ত্রীর এই আগমনকে স্বাগত জানিয়ে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি অপেক্ষা করে ঢাকা-বরিশাল মহাসড়কের ভূরঘাটা এলাকায় সাধারণ জনগণের পক্ষ থেকে এক বিশাল শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন কর্মসূচির আয়োজন করা হয়।

​কালকিনি উপজেলা যুবদল নেতা সিকদার মো. মামুন এবং শামীম মোল্লার যৌথ নেতৃত্বে এই আনন্দঘন ও জমকালো শুভেচ্ছা প্রদর্শন করা হয়।

​মহাসড়কে উৎসবের আমেজ প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে কালকিনির প্রবেশদ্বার ভূরঘাটা এলাকা তোরণ, ব্যানার, ফেস্টুন ও প্লেকার্ডে সাজিয়ে তোলা হয়েছে। সকাল থেকেই বিপুলসংখ্যক নেতাকর্মী ও সর্বস্তরের সাধারণ মানুষ মহাসড়কের পাশে জড়ো হতে থাকেন।

​নেতৃবৃন্দের বক্তব্য ​শুভেচ্ছা জ্ঞাপন শেষে যুবদল নেতৃবৃন্দ বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফরকে ঘিরে সমগ্র দক্ষিণাঞ্চলে এক অভূতপূর্ব জাগরণ সৃষ্টি হয়েছে। কালকিনির সর্বস্তরের জনগণ প্রিয় নেতাকে শুভেচ্ছা জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছে। আমরা বিশ্বাস করি, প্রধানমন্ত্রীর এই সফরের মধ্য দিয়ে এই অঞ্চলের উন্নয়ন ও সমৃদ্ধির এক নতুন দিগন্ত উন্মোচিত হবে।’

​ব‌রিশাল যাওয়ার সময় মহাসড়‌কের ভূরঘা‌টা‌তে স্থানীয় যুবদল, ছাত্রদল এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পুরো ভূরঘাটা এলাকায় এ সময় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত স্লোগানে মুখরিত হয়ে ওঠে।

এমএইচ

চোরের আস্তানায় ডিবির হানা, ৫ মোটরসাইকেলসহ মাদক জব্দ

৩০ মামলার পলাতক আসামি ইয়াবা ও চাপাতিসহ গ্রেপ্তার

প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে মাদারীপুরে নেতাকর্মীদের ঢল

প্রধানমন্ত্রীর বরিশাল সফর ঘিরে শিবচরে উৎসবের আমেজ

প্রধানমন্ত্রীর দক্ষিণাঞ্চল সফরকালে ভাঙ্গায় পথসংবর্ধনা প্রদান

অতিবৃষ্টিতে মাটির ঘরের দেয়াল ধসে নারীর মৃত্যু

মানুষের দুঃখ-দুর্দশা দূর করে সুষম সমাজ তৈরি করতে চাই: ড. মঈন খান

বিভিন্ন স্থানে নদীভাঙনে বিলীন হচ্ছে শত শত মানুষের ভিটামাটি

নাশকতা মামলায় শিবচরে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

টানা বর্ষণে কালিয়াকৈরে জলাবদ্ধতা, পানিবন্দি লক্ষাধিক মানুষ