হোম > সারা দেশ > ঢাকা

গাজীপুরে প্রতিমা বিসর্জনে নৌকাডুবি, দুই শিশু নিখোঁজ

স্টাফ রিপোর্টার, গাজীপুর

গাজীপুরের কালিয়াকৈরে প্রতিমা বিসর্জন উপলক্ষে তুরাগ নদে নৌকাডুবির ঘটনায় দুই শিশু নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার চাপাইর ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, প্রতিমা বিসর্জন দেখতে বিপুলসংখ্যক মানুষ ভিড় জমায়। এ সময় অর্ধশতাধিক নৌকা নদীতে ঘুরতে থাকায় হঠাৎ একটি নৌকা ডুবে যায়। নৌকায় থাকা অনেকে সাঁতরে তীরে উঠতে পারলেও অংকিতা ও তন্ময় নামে দুই শিশু পানিতে তলিয়ে যায়।

এদিকে প্রতিমা বহনকারী দুটি ইঞ্জিনচালিত নৌকার সংঘর্ষের কারণেও নৌকাডুবির ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানান।

খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের একটি দল স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান শুরু করে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা ইফতিয়ার খান জানান, ডুবুরি দল ঘটনাস্থলে কাজ করছে। তবে কতজন নিখোঁজ রয়েছেন, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার পর এলাকায় শোক ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে। নিখোঁজ দুই শিশুর স্বজনরা নদীর তীরে ভিড় করে আহাজারি করছেন।

টাঙ্গাইলে আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে বজ্রপাতে বাবা-মেয়ের মৃত্যু

কটিয়াদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বউ-শাশুড়ির নিহত

মোটরসাইকেল সংঘর্ষে দুই স্কুল ছাত্র নিহত

মুকসুদপুরে বজ্রপাতে কৃষক নিহত

মায়ের জানাজায় এসে ছেলের মৃত্যু, এলাকায় শোক

মালয়েশিয়ায় হৃদরোগে কটিয়াদীর যুবকের মৃত্যু

কটিয়াদীতে জামায়াতের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

প্রশাসনের নাম ভাঙিয়ে চাঁদা দাবি, বিএনপি নেতা গ্রেপ্তার

কাপাসিয়ায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে তিন সন্তানের জনক আটক