হোম > সারা দেশ > ঢাকা

প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের লাশ উদ্ধার, প্রেমিকাসহ আটক ৩

উপজেলা প্রতিনিধি, রায়পুরা (নরসিংদী)

নরসিংদীর রায়পুরা উপজেলার বাহেরচর গ্রামে তিন দিন নিখোঁজ থাকার পর ওয়ালিদ হাসান (১৭) নামে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রেমিকাসহ তিনজনকে আটক করা হয়েছে।

শনিবার দিবাগত রাতে বাহেরচর মধ্যপাড়া গ্রামের জাকির মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। জাকিরের বসতঘরের ভেতরে ওয়ালিদকে শ্বাসরোধে হত্যার পর লাশ উঠানে ফেলে রাখা হয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা। পরে রাতে পুলিশ খবর পেয়ে তার লাশ উদ্ধার করে।

অভিযোগ উঠেছে, ওয়ালিদকে হত্যার পর তার লাশ কাপড়ে মুড়িয়ে গুম করার চেষ্টা করা হয়েছিল। এ সময় স্থানীয়রা তিন নারীকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

নিহত ওয়ালিদ হাসান ওই গ্রামের আব্দুল হাইয়ের ছেলে। তার গলায় কালো দাগের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে গলায় ইলেকট্রিক তার পেঁচিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অভিযোগ উঠেছে বাহেরচর মধ্যপাড়া গ্রামের জাকির মিয়া, তার স্ত্রী ফরিদা আক্তার এবং দুই মেয়ে মিন্নি ও প্রাণার বিরুদ্ধে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জাকির মিয়ার মেয়ে প্রাণা আক্তারের (১৭) সঙ্গে ওয়ালিদ হাসানের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। তিন দিন আগে নিখোঁজ হয় ওয়ালিদ। প্রেমের সম্পর্কের জেরে তাকে নৃশংসভাবে খুন করা হয়। ঘটনার পর থেকেই বাড়ির মালিক জাকির মিয়া পলাতক রয়েছেন। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে এবং জিজ্ঞাসাবাদের জন্য প্রেমিকা প্রাণা আক্তার (১৭), তার বোন জাকিয়া আক্তার (২৬), জিম তারা (২০) ও মা ফরিদা আক্তারসহ (৪০) চারজনকে আটক করা হয়েছে।

রায়পুরা থানার ওসি (অপারেশন) নাজমুল হাসান বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়।

এমই

ডিবি হেফাজতে অসুস্থ নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী, হাসপাতালে মৃত্যু

নিখোঁজের দুই দিন পর বাঁশঝাড় থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

কোটালীপাড়ায় ব্রিজে বড় গর্ত, ঝুঁকি নিয়ে যান চলাচল

হাওরে মাছ ধরা বন্ধ, অর্ধাহারে অনাহারে জেলেরা

ব্রাজিল সমর্থকদের মোটরসাইকেল শোডাউন

কাপাসিয়ায় চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার প্রধান আসামি মিলন গ্রেপ্তার

হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

এই মিয়া চুপ করেন, একেবারে খেয়ে ফেলব, বিএনপিকর্মীকে এমপি হানজালা

চরভদ্রাসন সরকারি কলেজ কেন্দ্রীয় জামে মসজিদের উদ্বোধন

ছাগল বাঁচাতে গিয়ে প্রাণ গেল ৪ জনের