হোম > সারা দেশ > ঢাকা

বালুবাহী ট্রলির ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু

উপজেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ (নীলফামারী)

বালুবাহী মাহেন্দ্র ট্রলির ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা মোড়ে শিশু নিকেতন স্কুল অ্যান্ড কলেজের সামনে ঘটনাটি ঘটে।

মৃত ভানচালক হলেন রবিউল ইসলাম (৫০)। উপজেলার নিতাই ইউনিয়নের পানিয়ালপুকুর খোলাহাটি গ্রামের মৃত নাজিম উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলা মোড় থেকে শিশু নিকেতন স্কুল অ্যান্ড কলেজের সামনে দিয়ে একটি ভ্যান কিশোরগঞ্জ বাজারের দিকে যাচ্ছিল। এ সময় একই দিক থেকে আসা বালুবাহী মাহেন্দ্র ট্রলি ওই ভ্যানকে ধাক্কা দেয়। এতে ভ্যানচালক ছিটকে পাঁকা রাস্তায় পড়ে গিয়ে মাথায় আঘাতসহ গুরুত্বর আহত হন। স্থানীয়রা আহত ভ্যানচালককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ট্রলিটি স্থানীয়রা আটক করে থানায় দেয়।

জরুরি বিভাগের চিকিৎসক ডা. রাকিব মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান জানান, লাশ হাসপাতালে রয়েছে। ট্রলি উদ্ধার করে থানায় আনা হয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কম খরচে বেশি লাভ হওয়ায় কালোজিরা চাষে কৃষকদের ঝোঁক বাড়ছে

এক বছরের মধ্যে দৃশ্যমান হবে উন্নয়ন কাজ: জালাল উদ্দিন এমপি

‌শিক্ষা পদ্ধ‌তির এখন পরিবর্তন হচ্ছে: এমপি ডা. কেএম বাবর

জ্বালানির মূল্যবৃদ্ধিতে নিত্যপণ্যের দাম বাড়ার সুযোগ নেই: বাণিজ্যমন্ত্রী

খাল বাঁচলে কৃষক বাঁচবে: জিলানী এমপি

গোয়ালন্দে হাম-রুবেলায় শিশুর মৃত্যু

চাহিদা বেড়েছে হাতপাখার

নতুন রাস্তা, পুরোনো দুর্নীতি

এসএসসি পরীক্ষার্থীকে হত্যার ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার

বিএনপি নেতার নাম ভাঙিয়ে ৩ লাখ টাকা চাঁদা দাবি