হোম > সারা দেশ > ঢাকা

নারায়ণগঞ্জে প্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে দেশের প্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে জেলা ও পুলিশ প্রশাসন।

গত মঙ্গলবার জেলা প্রশাসক (ডিসি) জাহিদুল ইসলাম মিঞা ও পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদার এ শ্রদ্ধা নিবেদন করেন ।

এরপর সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। পরে জেলা ও মহানগর বিএনপি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং জুলাই শহীদ পরিবারের সদস্যরা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

এ সময় জেলা প্রশাসক বলেন, অনেক ছাত্র-জনতার রক্তের বিনিময়ে গণঅভ্যুত্থান হয়েছে। অভ্যুত্থানপরবর্তী সময়ে আমরা এমন একটি দেশ চাই, যেখানে কোনো বৈষম্য থাকবে না এবং আইনের সুষ্ঠু প্রয়োগ হবে। সবকিছু একটি নির্দিষ্ট গতিতে চলবে।

সাভারে সহপাঠীকে হত্যার ঘটনায় মাদরাসা ছাত্র গ্রেপ্তার

বৈশাখী মেলার আড়ালে জুয়ার আসর, প্রশাসনের অভিযানে বন্ধ

নিজের কিডনি দিয়ে স্ত্রীর জীবন বাঁচালেন স্বামী

ফেরি থেকে চালকসহ নদীতে পড়ে গেল প্রাইভেটকার

পদ্মার এক কাতল অর্ধলক্ষ টাকায় বিক্রি

গেম খেলার প্রলোভন দেখিয়ে দুই শিশুকে নিপীড়ন, গ্রেপ্তার ১

মাদারীপুরে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

৪০০ বস্তা চাল নিয়ে চালবাজি, খাদ্যগুদাম কর্মকর্তাকে বদলি

দেশের ৮০% বর্জ্য যাচ্ছে নদীতে, আধুনিক রিসাইক্লিং জরুরি: ড. জিয়াউদ্দিন