হোম > সারা দেশ > ঢাকা

রূপগঞ্জে ভোট বাতিলের আবেদন জানিয়েছেন দাঁড়িপাল্লার প্রার্থী

নাওড়া প্রাথমিক বিদ্যালয়ে বিশৃঙ্খলা

উপজেলা প্রতিনিধি, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের রূপগঞ্জে নির্বাচনি সহিংসতা ও বিশৃঙ্খলার অভিযোগে নাওড়া প্রাথমিক বিদ্যালয় ১১০ নং ভোটকেন্দ্রের ভোটগ্রহণ বাতিলের দাবি জানিয়েছেন দাঁড়িপাল্লার প্রার্থী আনোয়ার হোসেন মোল্লা।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোট চলাকালীন কেন্দ্রে গণ্ডগোলের সূত্রপাত হলে সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিসাইডিং অফিসার বরাবর এই লিখিত আবেদন জমা দেওয়া হয়।

দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আনোয়ার হোসেন মোল্লার পক্ষে তার এজেন্ট অ্যাডভোকেট ইসরাফিল হোসেন এই অভিযোগ দায়ের করেন। আবেদনে উল্লেখ করা হয়েছে যে, ভোটকেন্দ্রে অনাকাঙ্ক্ষিত গণ্ডগোল ও বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ায় সুষ্ঠু পরিবেশ বিঘ্নিত হয়েছে। এই পরিস্থিতিতে কেন্দ্রের স্বচ্ছতা বজায় রাখতে ভোটগ্রহণ বাতিলের জোরালো প্রার্থনা জানানো হয়েছে।

দাঁড়িপাল্লা প্রার্থীর এজেন্ট ইসরাফিল হোসেন বলেন, ‘আমরা শুরু থেকেই শান্তিপূর্ণ নির্বাচনের আশা করেছিলাম। কিন্তু নাওড়া প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে যেভাবে বিশৃঙ্খলা ও গণ্ডগোল সৃষ্টি করা হয়েছে, তাতে সাধারণ ভোটারদের নিরাপত্তা চরম ঝুঁকির মুখে। এমন পরিস্থিতিতে স্বচ্ছ ভোট সম্ভব নয়। তাই আমি প্রিসাইডিং অফিসারের কাছে লিখিতভাবে এই কেন্দ্রের ভোট বাতিলের দাবি জানিয়েছি। আমরা চাই জনগণের সঠিক রায়ের প্রতিফলন ঘটুক, পেশিশক্তির নয়।’

প্রিসাইডিং অফিসার ওবাইদুর রহমান বলেন, ‘আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি, যেখানে কেন্দ্রের গণ্ডগোলের কথা উল্লেখ করে ভোট বাতিলের অনুরোধ করা হয়েছে। আমি তাৎক্ষণিকভাবে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছি। বর্তমানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

সিরাজদিখানে রামিসার দাফন সম্পন্ন

বোয়ালমারীতে সাবেক কাউন্সিলরের বাড়ি থেকে ভিজিএফের ৬৩০ কেজি চাল উদ্ধার

ফতুল্লায় রোলিং মিলে বিস্ফোরণে ৪ শ্রমিক দগ্ধ

মির্জাপুরে অভিমান করে যুবকের আত্মহনন

মাদারীপুরের শিবচরে আ.লীগের ৪ নেতাকর্মী আটক

কিশোরগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ পালিত

‎অটোরিকশাচালককে হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

পাকুন্দিয়ায় রসালো লিচুর বাজারে ১২ কোটি টাকা বিক্রির সম্ভাবনা

কুলিয়ারচরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হলেন মোহাম্মদ আবদুর রাশিদ

গোয়ালন্দে ফায়ার সার্ভিস সপ্তাহের উদ্বোধন