হোম > সারা দেশ > ঢাকা

কিশোরগঞ্জে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জে দরিদ্র ও অসহায় মানুষের জন্য জেলা প্রশাসন ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার সকাল থেকে কিশোরগঞ্জ সেনাক্যাম্পে ১৯ পদাতিক ডিভিশনের উদ্যোগে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়।

সকালেই চিকিৎসা কার্যক্রমের উদ্বোধন করেন ১৯ পদাতিক ডিভিশনের ২৩ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির অধিনায়ক লে. কর্নেল শাফাত আহমেদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা, সিভিল সার্জন ডা. শুভ চন্দ্র দেবসহ সেনাবাহিনী ও প্রশাসনের কর্মকর্তারা।

মেডিসিন, গাইনি ও চর্মরোগ বিভাগ থেকে ময়মনসিংহ সিএমএইচ ও কিশোরগঞ্জের বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি টিম পুরোদিন চিকিৎসা সেবা প্রদান করেন । রোগীরা চিকিৎসার পাশাপাশি বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ পেয়েছেন। চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষও এই উদ্যোগে খুবই খুশি ।

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাচ্চু মিয়ার পরিবারে শোকের ছায়া

গাজীপুরে বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণে চারজন দগ্ধ

নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ল কাভার্ড ভ্যান, ঝরতে থাকা ডিজেল নিতে ভিড়

নিয়ন্ত্রণ হারিয়ে ২৪ হাজার লিটার তেলসহ পদ্মায় ডুবল লরি

জমি নিয়ে বিরোধের জেরে পায়ের রগ কেটে ফেলা শিক্ষকের মৃত্যু

মাদারীপুরে সংঘর্ষে নিহতের ঘটনায় ৮৬ জ‌নের বিরুদ্ধে মামলা

মানিকগঞ্জে আকস্মিক সরকারি দপ্তর পরিদর্শনে জনপ্রশাসন প্রতিমন্ত্রী

কাপাসিয়ায় আলোচিত গরু চোর চক্রের ৩ সদস্য আটক

সৌদি আরবে বজ্রপাতে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু, স্ত্রীসহ ৪ সন্তানের আহাজারি

মানব পাচার মামলায় কুষ্টিয়া থেকে স্বামী-স্ত্রী গ্রেপ্তার