হোম > সারা দেশ > ঢাকা

পটিয়ায় বাসের ধাক্কায় নৌবাহিনীর কর্মকর্তা নিহত

উপজেলা প্রতিনিধি, পটিয়া (চট্টগ্রাম)

চট্টগ্রামের পটিয়ায় বেপরোয়া বাসের ধাক্কায় নাজমুস সাকিব (৩৮) নামে নৌবাহিনীর এক কর্মকর্তা নিহত হয়েছেন। শুক্রবার সকালে পটিয়া বাইপাসের গাজীবাড়ি গেট এলাকায় এ ঘটনা ঘটে। এতে মো. ইকরাম (৩২) নামে নৌবাহিনীর এক নাবিক গুরুতর আহত হয়েছেন। নিহত সাকিব চট্টগ্রামের পতেঙ্গা নৌবাহিনীতে কর্মরত ছিলেন।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পতেঙ্গা থেকে মোটরসাইকেলযোগে কক্সবাজারে যাচ্ছিলেন নৌবাহিনীর কর্মকর্তা সাকিব ও নাবিক ইকরাম। পটিয়া বাইপাসের গাজীবাড়ি এলাকায় পৌঁছালে বেপরোয়া গতির একটি বাস তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহীসহ দুজনই ছিটকে পড়েন। ঘটনাস্থলেই সাকিবের মৃত্যু হয় এবং ইকরামকে স্থানীয়রা উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠান।

হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি হারুনুর রশিদ আমার দেশকে বলেন, কক্সবাজারে বেড়াতে যাচ্ছিলেন সাকিবসহ দুজন। পটিয়া বাইপাসে পৌঁছালে বেপরোয়া বাসের ধাক্কায় সাকিবের মৃত্যু হয়। অপরজনকে আশঙ্কাজনক অবস্থায় চমেকে পাঠানো হয়েছে। বেপরোয়া বাসটি শনাক্ত করা যায়নি। সেটি শনাক্তের চেষ্টা চলছে। দুজনই চট্টগ্রামের পতেঙ্গা নৌবাহিনীতে কর্মরত বলে তিনি জানান।

নারায়ণগঞ্জ সদরে জাতীয় ফল মেলার উদ্বোধন

আলফাডাঙ্গায় কলেজ ছাত্র হত্যা, ১৭ জনের নামে মামলা

ইতালিতে তিন খুনের ঘটনায় সন্দেহভাজনের খোঁজে পুলিশ

ফরিদপুরে একই দিনে দুই নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

নিপীড়ক সেই সৎ মায়ের মুক্তির দাবি শিশু জেরিনের

কটিয়াদীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক খুন

রূপসায় পানিতে ডুবে মাদরাসা শিক্ষার্থী নিহত

বিশ্বকাপ ফুটবলে বাংলাদেশ শক্ত অবস্থান তৈরি করবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

ধনবাড়ীতে পিকাপ ভ্যানের চাপায় স্কুল ছাত্রী নিহত

ফতুল্লায় অস্ত্র ঠেকিয়ে ডাকাতি, নারীসহ আহত ৪ ​