হোম > সারা দেশ > ঢাকা

সিংগাইরে অতিরিক্ত মূল্য আদায়, ৫ ব্যবসায়ীকে জরিমানা

উপজেলা প্রতিনিধি, সিংগাইর (মানিকগঞ্জ)

মানিকগঞ্জের সিংগাইর বাজারে অতিরিক্ত মূল্য আদায় ও মূল্যতালিকা প্রদর্শন না করার অভিযোগে পাঁচ ব্যবসায়ীকে ১লাখ ৫হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খায়রুন্নাহার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত অতিরিক্ত মূল্য আদায়ের অভিযোগে বেবিল্যান্ড গার্মেন্টসের মালিক মো. আনোয়ার হোসেনকে ৫০ হাজার টাকা, টিউলিপ গার্মেন্টসের মালিক তামিম চৌধুরীকে ৩০ হাজার টাকা এবং সিনহা ফ্যাশনের মালিক ইদ্রিস আলীকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

অভিযানে মূল্যতালিকা প্রদর্শন না করায় তারিকুল ইসলামকে ৫ হাজার টাকা এবং মুদি দোকানি নজরুল ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খায়রুন্নাহার বলেন, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা এবং ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শিশুশ্রম বিষয়ে অ্যাডভোকেসি ও নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত

সিংগাইরে চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ১

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত, মামলা নিতে পুলিশের ঘুষ দাবি

ধামরাইয়ে ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে কিশোরের মৃত্যু

শ্রীপুরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

সখিপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

চুরির অভিযোগে যুবলীগ নেতা আটক, আদালতে প্রেরণ

পলাশে ১২০০ ফুট পতাকা নিয়ে ব্রাজিল সমর্থকদের র‍্যালি

স্ত্রী পালাল বন্ধুর সঙ্গে, প্রতিশোধ নিতে সেই বন্ধুর বউকেই বিয়ে

৩০ বছর পর সরাসরি ভোটে টাঙ্গাইল চেম্বার অব কমার্সের কমিটি