হোম > সারা দেশ > ঢাকা

টঙ্গীতে সাবেক ছাত্রদল নেতাকে মারধর, পিস্তল তাক করে হত্যার হুমকি

স্টাফ রিপোর্টার, টঙ্গী (গাজীপুর)

মামলা তুলে না নেওয়ায় গাজীপুরের টঙ্গী থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আইয়ুব আলীর (৫২) ওপর দফায় দফায় হামলা, গাড়ি ভাঙচুর ও পিস্তল তাক করে হত্যার হুমকির অভিযোগ পাওয়া গেছে। হামলার পর ভুক্তভোগী সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

বুধবার বিকালে জেলার ধীরাশ্রম ও রাজবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। গাজীপুর সদর থানার ওসি আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আইয়ুব আলী জানান, গত বছরের ২৮ জুলাই তার বাসায় চুরির ঘটনা ঘটে। ওই ঘটনায় তিনি টঙ্গীর আমতলী হিমারদীঘি এলাকার চোরাই মালামাল (লোহালক্কর) ব্যবসায়ী আব্বাস আলী (৫৫), তার ছেলে রাকিব (২৫), রাতুল (২০) ও হৃদয়কে (১৯) আসামি করে টঙ্গী পূর্ব থানায় মামলা দায়ের করেন। এরপর থেকে আসামিরা মামলা তুলে নেওয়ার জন্য বিভিন্নভাবে তাকে হুমকিধমকি দিতে থাকে। পরে তিনি গত বছরের ৩ আগস্ট টঙ্গী পূর্ব থানায় একটি সাধারণ ডায়েরি করেন, যার নম্বর ১৯৭। এতে আসামিরা ক্ষিপ্ত হয়ে ওঠে।

একপর্যায়ে বুধবার সকালে আব্বাস আলী গং গাজীপুর জজকোর্টে ওই মামলায় হাজিরা দিতে গেলে আইয়ুব আলী টঙ্গী পূর্ব থানায় তার জব্দকৃত মালামাল নিজ জিম্মায় নেওয়ার জন্য কোর্টে যান। এ সময় অভিযুক্তরা ভুক্তভোগীর ওপর হামলা চালিয়ে ব্যাপক মারধর করে আহত করে।

পরে তিনি গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে গাজীপুর সদর থানায় আব্বাস আলী গংয়ের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি করেন। পরে তিনি সেখান থেকে টঙ্গীর টিঅ্যান্ডটি মরকুনের বাসায় ফেরার পথে ধীরাশ্রম এলাকায় ফের হামলার শিকার হন।

অভিযুক্ত আব্বাস আলীর ছেলে রাকিবের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি হামলার বিষয়টি অস্বীকার করে বলেন, আইয়ুব আলীর ওপর আমরা কোনো হামলা করিনি।

এ ব্যাপারে ওসি আমিনুল ইসলাম বলেন, এ ঘটনায় ভুক্তভোগী আইয়ুব আলী থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। বিষয়টি খোঁজ নিয়ে দেখছি। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

কটিয়াদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বউ-শাশুড়ির নিহত

মোটরসাইকেল সংঘর্ষে দুই স্কুল ছাত্র নিহত

মুকসুদপুরে বজ্রপাতে কৃষক নিহত

মায়ের জানাজায় এসে ছেলের মৃত্যু, এলাকায় শোক

মালয়েশিয়ায় হৃদরোগে কটিয়াদীর যুবকের মৃত্যু

কটিয়াদীতে জামায়াতের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

প্রশাসনের নাম ভাঙিয়ে চাঁদা দাবি, বিএনপি নেতা গ্রেপ্তার

কাপাসিয়ায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে তিন সন্তানের জনক আটক

চরাঞ্চলের সংঘাত রাজনৈতিক নয়, বংশগত ও সামাজিক