হোম > সারা দেশ > ঢাকা

কালিয়াকৈরে নদীর পানিতে ভেসে উঠল শিশুর লাশ

উপজেলা প্রতিনিধি, কালিয়াকৈর (গাজীপুর)

গাজীপুরের কালিয়াকৈরের বড়ইতলী গ্রামসংলগ্ন বংশাই নদীর পানিতে শনিবার সকালে ভেসে উঠল শিশুর লাশ।

নিহত সাথী আক্তার (৬) কালিয়াকৈর উপজেলার টালাবহ গ্রামের কবীর হোসেনের মেয়ে।

পুলিশ ও স্থানীয় একাধিক সূত্র জানায়, শিশু সাথী আক্তার তার মায়ের সঙ্গে উপজেলার বড়ইতলী গ্রামে নানার বাড়ি বেড়াতে আসে।

শুক্রবার সকালে শিশু সাথী আক্তার স্থানীয় নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়।

পরে সংবাদ পেয়ে শিশুটিকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল দীর্ঘ সময় ধরে নদীতে ও বিলে তল্লাশি চালিয়েও সন্ধান পায়নি।

অবশেষে নিখোঁজের ২৪ ঘণ্টা পর শনিবার সকালে নদীর পানিতে ভেষে উঠল শিশু সাথী আক্তারের লাশ। স্থানীয়রা লাশটি উদ্ধার করে নামাজে জানাযা শেষে টালাবহ গ্রামের বাবার বাড়ি এলাকায় দাফন করা হয়।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের লিডার আলমগীর কবির জানান, খবর পেয়ে ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধারে বিকেল ৫টা পর্যন্ত অভিযান পরিচালনা করে । পরে শনিবার সকালে লাশটি ভেসে ওঠে।

এমএইচ

পদ্মা সেতুতে নাশকতার মামলায় ডিসি অফিসের কর্মচারীসহ গ্রেপ্তার ৪

গাইবান্ধায় মজলিসের খাবার খেয়ে অসুস্থ ৫০০

পূবাইলে এগারসিন্দুর ট্রেনের ইঞ্জিনে আগুন

কালিয়াকৈরে কবরস্থান থেকে তিন কঙ্কাল চুরি

তৃণমূল নেতাকর্মীরাই দলের প্রাণ: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকু

স্থানীয় সাংবাদিকতায় ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণের প্রশংসা শহিদুল ইসলামের

দুর্ঘটনার কবলে এমপির গাড়িবহর, বিএনপি নেতার মৃত্যু

বিএনপির দুই নেতার নির্দেশে সড়কে চাঁদাবাজি

নুহাশপল্লীতে শ্রদ্ধা-ভালোবাসায় হুমায়ূন আহমেদকে স্মরণ

ফেরির পেছনে বাল্কহেডের ধাক্কা, প্রাণ গেল শিশুর