হোম > সারা দেশ > ঢাকা

বিএনপিকে নিয়ে কোনো অশালীন মন্তব্য সহ্য করা হবে না

উপজেলা প্রতিনিধি, ধনবাড়ী (টাঙ্গাইল)

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট জোবাইর আল-মাহমুদ রিজভী আহমেদ বলেছেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ বিএনপিকে নিয়ে কোনো ধরনের অশালীন মন্তব্য সহ্য করা হবে না।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) সন্ধ্যায় টাঙ্গাইলের মধুপুরে তার ব্যক্তিগত দলীয় কার্যালয়ে টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনের আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপ্রত্যাশী হিসেবে নিজেকে ঘোষণা করার সময় এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী আহমেদ বলেন, ছাত্রজীবন থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত আছি। এ পর্যন্ত বিভিন্ন আন্দোলন-সংগ্রামে অংশ নেওয়ায় তাকে ৩৪টি মিথ্যা মামলায় আসামি করা হয়েছে এবং ৪ দফায় মোট ১ বছর ১৭ দিন কারাভোগ করতে হয়েছে।

তিনি আরও বলেন, দেশের জনগণ তরুণ রাজনীতিবিদদের পছন্দ করে। তাই তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-১ আসন থেকে বিএনপির মনোনয়নপ্রত্যাশী হিসেবে সবার সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার ঘোষণা দেন। তিনি নির্বাচিত হলে ধনবাড়ী-মধুপুর থেকে সন্ত্রাস ও চাঁদাবাজির অবসান ঘটানোরও প্রতিশ্রুতি দেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মধুপুর পৌর বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুস সামাদ, ঢাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান রোজেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক এস এম সাইফ, টাঙ্গাইল জজ কোর্টের এ.পি.পি অ্যাডভোকেট সোহানুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

টাঙ্গাইলে আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে বজ্রপাতে বাবা-মেয়ের মৃত্যু

কটিয়াদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বউ-শাশুড়ির নিহত

মোটরসাইকেল সংঘর্ষে দুই স্কুল ছাত্র নিহত

মুকসুদপুরে বজ্রপাতে কৃষক নিহত

মায়ের জানাজায় এসে ছেলের মৃত্যু, এলাকায় শোক

মালয়েশিয়ায় হৃদরোগে কটিয়াদীর যুবকের মৃত্যু

কটিয়াদীতে জামায়াতের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

প্রশাসনের নাম ভাঙিয়ে চাঁদা দাবি, বিএনপি নেতা গ্রেপ্তার

কাপাসিয়ায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে তিন সন্তানের জনক আটক