হোম > সারা দেশ > ঢাকা

নিরাপদ লিচু যেন মানুষ পায়: পাকুন্দিয়ায় জেলা প্রশাসক

উপজেলা প্রতিনিধি, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ)

কিশোরগঞ্জের জেলা প্রশাসক সোহানা নাসরিন বলেছেন, নিরাপদ লিচু যেন মানুষ পায়, সেটি নিশ্চিত করতে হবে। বাজারজাত প্রক্রিয়া যেন সুন্দর থাকে সেটিও খেয়াল রাখতে হবে। কোনো ভাবেই যেন ক্ষতিকর কোনো কিছু লিচুতে স্প্রে করা না হয় যেটি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। লিচুর দাম যাতে অতিরিক্ত না রাখা হয় সেটি আপনার বিবেচনায় রাখবেন।

বৃহস্পতিবার সকালে পাকুন্দিয়া উপজেলার ঐতিহ্যবাহী মঙ্গলবাড়িয়া লিচু বাগান পরিদর্শন শেষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। লিচু চাষিদের নিয়ে এ মতবিনিময় সভার আয়োজন করে পাকুন্দিয়া উপজেলা প্রশাসন।

জেলা প্রশাসক আরো বলেন, আমি এখানে এসে আপনাদের সাথে কথা বলে সুযোগ-সুবিধা ও অসুবিধার বিষয়ে জানতে পেরেছি। প্রশাসনের পক্ষ থেকে আপনাদের সব ধরণের সহযোগিতা করা হবে।

পাকুন্দিয়ার ইউএনও রূপম দাসের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নূরে-ই-আলম প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে মঙলবাড়িয়া এলাকার লিচু চাষিসহ নানা শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।

জেডএম

নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি সরকারের: নৌ প্রতিমন্ত্রী

শ্রীপুরে শ্রমিকদের আন্দোলনে পুলিশের লাঠিপেটা

ভিজিএফের চাল আত্মসাতের অভিযোগে বিএনপি নেতাকে জরিমানা

আড়াইহাজারে বজ্রপাতে মাছ ব্যবসায়ীর মৃত্যু

রায়পুরায় ইত্যাদির শুটিং স্পটে শতাধিক ফোন চুরি

রাজবাড়ীর মৎস্যবীজ খামারের সীমানাপ্রাচীর নির্মাণে অনিয়ম

ভাঙ্গায় বাসচাপায় কাভার্ড ভ্যানের হেলপার নিহত

চুরির অভিযোগে রিকশাচালককে হত্যার অভিযোগ

আড়াইহাজারে মাটি কাটার দ্বন্দ্বে বিএনপি নেতা খুন

শিশুর পায়ুপথে বাতাস দিয়ে হত্যা মামলার এক আসামি গ্রেপ্তার