হোম > সারা দেশ > ঢাকা

বৈষম্য বিরোধী হত্যা মামলার আসামির পক্ষে সাফাই, বিএনপি নেতাকে শোকজ

উপজেলা প্রতিনিধি, ফতুল্লা (নারায়ণগঞ্জ)

বৈষম্য বিরোধী হত্যা মামলার আসামির পক্ষ নিয়ে সংবাদ সম্মেলন করায় ফতুল্লায় এক বিএনপি নেতাকে শোকজ করা হয়েছে। শোকজ নোটিশ পাওয়া ওই নেতার নাম জাকির সর্দার। তিনি বক্তাবলী ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি। তার বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলনে নিহত ইয়াসিন হত্যা মামলায় গ্রেপ্তার বক্তাবলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রশীদের পক্ষ নিয়ে সংবাদ সম্মেলনের অভিযোগ উঠে।

শনিবার বক্তাবলী ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক নজরুল ইসলাম মাস্টার স্বাক্ষরিত এক পত্রে জাকির সর্দারকে এ শোকজ প্রদান করা হয়।

পত্রে আগামী ৩ দিনের মধ্যে বক্তাবলী ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম প্রধান ও সাধারণ সম্পাদক মতিউর রহমান ফকিরের বরাবর কারণ দর্শানোর জন্য নির্দেশ প্রদান করা হয়।

জানা যায়, বক্তাবলী ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির সর্দার দলীয় কার্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলার আসামি গ্রেপ্তারকৃত বক্তাবলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রশীদের পক্ষে সংবাদ সম্মেলন করে। সংবাদ সম্মেলনে রশীদকে বিএনপি নেতা হিসেবে উল্লেখ করেন এবং তাকে আসামি করায় নিন্দা জানান।

বক্তাবলী ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম প্রধান বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে একজন ওয়ার্ড বিএনপির সভাপতির নেতৃত্বে দলীয় কার্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হত্যা মামলার আসামির পক্ষে সংবাদ সম্মেলন করে। তাই জাকির সর্দারকে শোকজ করা হয়েছে।

কালিয়াকৈরে ৪৬ পোশাক কারখানা বন্ধ ঘোষণা

বুলেটের যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন জুলাইযোদ্ধা গফুর

মুকসুদপুরে ছেলের দাফন শেষে মায়ের মৃত্যু

টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের অফিসে অগ্নিসংযোগ করছে আ.লীগ

ব্যবহার করলেই হবে না, নতুন প্রযুক্তি উদ্ভাবন করতে হবে: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

দেশে খাদ্যের কোনো ঘাটতি হতে দেওয়া হবে না: খাদ্যমন্ত্রী

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

ঢাকাস্থ দুপচাঁচিয়া পরিবারের সাধারণ সম্পাদক ইয়াছিন আলী আর নেই

কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকা রণক্ষেত্র, ম্যাজস্ট্রেটের গাড়ি ভাঙচুর

পদ্মার এক কাতল ও দুই চিতল বিক্রি হলো লাখ টাকার ওপরে