হোম > সারা দেশ > ঢাকা

কালিয়াকৈরে দেশীয় অস্ত্রসহ ৭ ডাকাত গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, কালিয়াকৈর (গাজীপুর)

গাজীপুরের কালিয়াকৈরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র সহ ৭ ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে চন্দ্রা কাঁচাবাজারের পূর্বপাশের জঙ্গল থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

তারা হলেন, দেলোয়ার হোসেন দেলু (৩৭) হাফিজ উদ্দিন হাইদু (২৬) সুজন সিকদার (৩৫) মারুফ ইসলাম (২৩), শান্ত ইসলাম (২৩) মো. জুম্মন (২৫) মো. জহিরুল ইসলাম (৩৫)। তারা সবাই কালিয়াকৈর উপজেলার রতনপুর এলাকা বাসিন্দা।

কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ সহিদুল ইসলাম জানান, তাদের কাছ থেকে ১টি রামদা, ৩টি চাকু, ১টি করাত, ২টি ছোরা ও ১টি লোহার রড উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ডাকাতি প্রস্তুতির মামলা করা হয়েছে। পলাতক ডাকাত সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

এমই

ভাঙ্গায় মাদক বিরোধী সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২৫

ঘুমিয়ে গাড়ি চালাচ্ছিল চালক, পিকআপ চাপায় স্কুল ছাত্রী নিহত

এসিল্যান্ডের ওপর হামলার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার

অন্তর্বর্তী সরকারের ভুলের কারণে হামের প্রাদুর্ভাব হয়েছে: জিয়াউদ্দিন হায়দার

পদ্মায় ৫০ ড্রেজারে বালু উত্তোলনের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

চাহিদার অর্ধেকও মিলছে না বিদ্যুৎ, বিপর্যস্ত জনজীবন

হাটবাজার, বালুর মাঠ বাসস্ট্যান্ড সবই পেলেন ক্ষমতাসীনেরা

সোনারগাঁয়ে দুপক্ষের সংঘর্ষে ভাঙচুর, লুটপাট

মুন্সীগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জে পুলিশের ওপর হামলা, হাতকড়াসহ পালালেন নিষিদ্ধ আ.লীগ নেতা