হোম > সারা দেশ > ঢাকা

মিসাইল হামলায় সৌদি আরবে নিহত মোশারফের দাফন সম্পন্ন

‎উপজেলা প্রতিনিধি, সখিপুর (টাঙ্গাইল)

ছবি: আমার দেশ

সৌদি আরবে ইরানের মিসাইল হামলায় নিহত সখীপুরের মোশারফের লাশ দাফন সম্পন্ন হয়েছে শুক্রবার বিকাল পাঁচটায় কালিয়ানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে। তাকে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

জানাযা নামাজে উপস্থিত ছিলেন সখীপুর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল রনি, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সবুর রেজা, গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন।

এর আগে শুক্রবার সকাল ১০টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মোশারফ এর লাশ এসে পৌঁছালে লাশ গ্রহণ করেন টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী এড. আহমেদ আযম খান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এ সময় উপস্থিত ছিলেন।‎

উল্লেখ্য, গত ৮ মার্চ রোববার সন্ধ্যায় সৌদি আরবের আল খারিজ শহরের আল-তোয়াইক বলদিয়া কোম্পানির ক্যাম্পে ইরানের মিসাইল হামলায় সখীপুর উপজেলার গজারিয়া ইউনিয়নের কীর্ত্তন খোলা গ্রামের মো মোশারফ হোসেন নিহত হন।

নরসিংদীতে পুকুরে গোসলে নেমে একই পরিবারের ৩ শিশুর মৃত্যু

মুকসুদপুরে খেলনা পিস্তলসহ ভুয়া পুলিশ আটক

মুন্সীগঞ্জে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ

মানিকগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বৃক্ষরোপণ

দুর্নীতি করলে বদলি নয়, চাকরিই থাকবে না: স্বাস্থ্যমন্ত্রী

বন্দরে নিখোঁজের ৬ দিন পর অটোরিকশা চালকের লাশ উদ্ধার

ইনজেকশন দেওয়ার পর শিশুর মৃত্যু, পলাতক হাসপাতাল মালিক

কটিয়াদীতে মাদক-জুয়ার বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

সাভারে সাবেক ছাত্রদল নেতার বাড়িতে হামলা, আহত ৫

পদ্মা সেতু চালু, এক্সপ্রেসওয়েতে গতি, তবুও উন্নয়নের অপেক্ষায় দক্ষিণাঞ্চল