হোম > সারা দেশ > ঢাকা

কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন পাকিস্তানি নাগরিক

স্টাফ রিপোর্টার, গাজীপুর

কারাগার থেকে মুক্তি পেলেন পাকিস্তানি নাগরিক

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে রইস খান নামে এক পাকিস্তানি নাগরিক মুক্তি পেয়েছেন। বৃহস্পতিবার দুপুর কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ হতে মুক্তি পান তিনি। পরে লাল রংয়ের গাড়িতে করে মূল ফটক দিয়ে বের হয়ে যান।

বিষয়টি নিশ্চিত করেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সিনিয়র জেল সুপার মো. আল মামুন।

রইস খান পাকিস্তানের করাচী জেলার গুলজার হিজরী থানার দিন মোহাম্মদের ছেলে। তিনি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে রমনা থানার করা মামলায় কারাভোগ করছিলেন।

কারাগার সূত্রে জানাজায় ১৯৯৯ সালের ২৯ সেপ্টেম্বর থেকে তিনি কারাভোগ করছিলেন। পরে ২০০৫ সালের ৭ জুলাই তার সাজা হয়। চলতি বছরের ২৪ সেপ্টেম্বর তার সাজার মেয়াদ উত্তীর্ণ হয়। দীর্ঘদিন যাবৎ মুক্তিপ্রাপ্ত বন্ধী হিসবে তিনি কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ আটক ছিলেন।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সিনিয়র জেল সুপার মো. আল মামুন জানান, দীর্ঘদিন যাবৎ মুক্তিপ্রাপ্ত বন্ধী হিসবে তিনি কারাগার-২ আটক ছিলেন। আজ দুপুর সাড়ে ১২ টার সময় বিশেষ শাখার প্রতিনিধির উপস্থিতিতে দূতাবাসের প্রতিনিধিদের নিকট হস্তান্তর করা হয়।

টাঙ্গাইলে আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে বজ্রপাতে বাবা-মেয়ের মৃত্যু

কটিয়াদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বউ-শাশুড়ির নিহত

মোটরসাইকেল সংঘর্ষে দুই স্কুল ছাত্র নিহত

মুকসুদপুরে বজ্রপাতে কৃষক নিহত

মায়ের জানাজায় এসে ছেলের মৃত্যু, এলাকায় শোক

মালয়েশিয়ায় হৃদরোগে কটিয়াদীর যুবকের মৃত্যু

কটিয়াদীতে জামায়াতের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

প্রশাসনের নাম ভাঙিয়ে চাঁদা দাবি, বিএনপি নেতা গ্রেপ্তার

কাপাসিয়ায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে তিন সন্তানের জনক আটক