হোম > সারা দেশ > ঢাকা

কোটালীপাড়ায় সাংবাদিকের ওপর হামলা: ৪ দফা দাবিতে স্ত্রীর সংবাদ সম্মেলন

উপজেলা প্রতিনিধি, কোটালীপাড়া (গোপালগঞ্জ)

গোপালগঞ্জের কোটালীপাড়ায় সাংবাদিক কালাম তালুকদারের ওপর ছাত্রদল নেতাদের হামলার ঘটনার বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন তার স্ত্রী মিনু খানম। এ সময় তিনি সরকারের কাছে ৪ দফা দাবি জানান এবং দ্রুত বিচার ও নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানান।

বুধবার সকালে কোটালীপাড়া সাংবাদিক ফোরাম কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মিনু খানম। তিনি বলেন, সাংবাদিক কালাম তালুকদারের ওপর হামলার বিষয়টি আপনারা জনসম্মুখে তুলে ধরেছেন, এজন্য আমি ও আমার পরিবার কৃতজ্ঞ। তবে এখনো পর্যন্ত কোনো কার্যকর আইনি পদক্ষেপ না নেওয়ায় আমরা চরম উদ্বিগ্ন ও হতাশ।

সংবাদ সম্মেলনে তিনি চার দফা দাবি তুলে ধরেন।

দাবিগুলো হলো—

১. কোটালীপাড়া থানায় দেওয়া অভিযোগ দ্রুত এফআইআর হিসেবে গ্রহণ করতে হবে।

২. হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করতে হবে।

৩. গ্রেপ্তারের ১৫ দিনের মধ্যে আদালতে অভিযোগপত্র জমা দিতে হবে।

৪. কোটালীপাড়াসহ সারাদেশে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করে একটি বিশেষ হটলাইন চালু করতে হবে।

লিখিত বক্তব্যে জানা যায়, গত ১২ মার্চ উপজেলা প্রশাসনের আয়োজনে স্বাধীনতা দিবসের প্রস্তুতি সভার সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হন কোটালীপাড়া সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ও দৈনিক ভোরের আলো পত্রিকার সাংবাদিক কালাম তালুকদার।

সভা চলাকালে তিনি কক্ষ থেকে বের হলে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক লালন শেখ, সদস্য সচিব নিলয় হাওলাদার মোস্তফা এবং ধারাবাশাইল সরকারি আদর্শ কলেজ ছাত্রদলের সভাপতি হামিম বিশ্বাসসহ ১০-১২ জন তাকে অতর্কিতভাবে মারধর করে। হামলাকারীরা তাকে টেনে-হিঁচড়ে নিচতলায় নিয়ে যাওয়ার চেষ্টা করে। এতে তিনি গুরুতর আহত হন এবং পরে তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার সাত দিন পেরিয়ে গেলেও এখনো কোনো আইনি ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সাংবাদিকরা।

তিনি আরো বলেন,ঘটনার পর ভুক্তভোগী সাংবাদিক অভিযোগ করলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো দৃশ্যমান আইনি ব্যবস্থা না নেওয়া চরম দায়িত্বহীনতা ও গাফিলতির শামিল। এ ধরনের নিষ্ক্রিয়তা অপরাধীদের আরও উৎসাহিত করে এবং আইনের শাসনের প্রতি মানুষের আস্থা নষ্ট করে। অবিলম্বে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করলে সাংবাদিক সমাজ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।

এ ঘটনায় জেলার কর্মরত সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। তারা দ্রুত বিচার ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন।

কালকিনিতে টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধ

টাঙ্গাইলে আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে বজ্রপাতে বাবা-মেয়ের মৃত্যু

কটিয়াদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বউ-শাশুড়ির নিহত

মোটরসাইকেল সংঘর্ষে দুই স্কুল ছাত্র নিহত

মুকসুদপুরে বজ্রপাতে কৃষক নিহত

মায়ের জানাজায় এসে ছেলের মৃত্যু, এলাকায় শোক

মালয়েশিয়ায় হৃদরোগে কটিয়াদীর যুবকের মৃত্যু

কটিয়াদীতে জামায়াতের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

প্রশাসনের নাম ভাঙিয়ে চাঁদা দাবি, বিএনপি নেতা গ্রেপ্তার

কাপাসিয়ায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু