হোম > সারা দেশ > ঢাকা

জুলাই শহীদদের স্মরণে মাদারীপুরে বৃক্ষরোপণ

জেলা প্রতি‌নি‌ধি, মাদারীপুর

মাদারীপুরে ‘জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা’ উপলক্ষে শহীদদের স্মরণে এক ব্যতিক্রমী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শ‌নিবার (১৯ জুলাই) সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত মাদারীপুর সদর উপজেলার শকুনি লেকের পশ্চিম পাড়ে জেলা সদর জামে মসজিদের সামনে জেলা প্রশাসন ও বন অধিদপ্তরের যৌথ আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।

জানা যায়, ২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে মাদারীপুর জেলা থেকে ১৮ জন শহীদ হন। তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে শহীদদের সংখ্যার সমপরিমাণ ১৮টি বৃক্ষ রোপণ করা হয়।

বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডেপুটি নেজারত (এনডিসি) মো. রিজভী আহমেদ সবুজ, সহকারী কমিশনার কঙ্গনা প্রভা, ইসলামিক ফাউন্ডেশন মাদারীপুরের উপপরিচালক গোলাম সারোয়ার, সহকারী বন সংরক্ষণ কর্মকর্তা মো. মোস্তফা আল হোসাইন, বন অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মো. খলিলুজ্জামান এবং ইসলামী আন্দোলন মাদারীপুর জেলা সভাপতি অধ্যাপক মাওলানা মো. আমিনুল ইসলাম।

এছাড়াও শহীদ পরিবারের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

আয়োজকরা জানান, এই কর্মসূচির মাধ্যমে শুধু পরিবেশ সচেতনতা নয়, শহীদদের স্মৃতিকে সম্মান জানিয়ে নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করার প্রয়াস নেয়া হয়েছে।

কালুখালীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা ১৪৩৩ বর্ষবরণ

মির্জাপুরে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু, ভর্তি ২০

ফ্রিল্যান্সিংয়ের জন্য প্রকল্প নেওয়ার কাজ চালিয়ে যাচ্ছি : প্রযুক্তি মন্ত্রী

টাঙ্গাইলে প্রধানমন্ত্রীর সফর একটি ঐতিহাসিক মুহূর্ত: কৃষিমন্ত্রী

কিশোরগঞ্জে শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন

বিআরটি প্রকল্পের ভোগান্তি নিরসনে মহাসড়ক অবরোধ

ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, কোটি টাকার স্বর্ণালংকার লুট

জমি নিয়ে বিরোধের জের, সালিশ বৈঠকে সৎমাকে পিটিয়ে জখম

ধর্ম অবমাননার মামলায় জামিনে মুক্ত বাউলশিল্পী আবুল সরকার

কুলিয়ারচরে পুকুরে বিষ ঢেলে মাছ নিধনের অভিযোগ