হোম > সারা দেশ > ঢাকা

আলেম-ওলামাদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করলে তা রুখে দেওয়া হবে

মানিকগঞ্জে মহাসম্মেলনে হেফাজতে ইসলামের নেতারা

জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ

মানিকগঞ্জে অনুষ্ঠিত শানে তাওহিদ মহাসম্মেলনে হেফাজতে ইসলামের নেতারা ধর্মীয় মূল্যবোধ ও আকিদার প্রতি অবমাননার বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন।

শনিবার দুপুরে পাঁচ দফা দাবিতে মানিকগঞ্জ জেলা শহরের সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলনে এই আহ্বান জানান হেফাজতে ইসলামের নেতারা। এতে প্রধান অতিথির বক্তব্যে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির ও মধুপুরের পীর সাহেব মাওলানা আব্দুল হামিদ মানিকগঞ্জের প্রশাসনকে উদ্দেশ করে বলেন, ‘উলামায়ে কেরামকে জেলে দেওয়ার চেষ্টা করা হলে খোলা মাঠে তাদের বিচার করা হবে। বাংলাদেশ আলেম-ওলামার দেশ। এদেশে আলেম-ওলামাদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করলে তা রুখে দেওয়া হবে।’

তিনি সরকার প্রধানকে উদ্দেশ করে আরো বলেন, ‘ডক্টর ইউনূসকে সরকার ঘোষিত ১৭ অক্টোবরের লালন তিরোধান দিবস বাতিল করতে হবে। এমনিতেই সারা দুনিয়া জানে ডক্টর ইউনূস সুদখোর। এটি তো দেখা যাচ্ছে, আওয়ামী সন্ত্রাসীদের চাইতেও খারাপ।’ সম্মেলনে আরো বক্তব্য দেন হেফাজতে ইসলামের নায়েবে আমির মাওলানা মাহফুজুল হক, মাওলানা মহিউদ্দিন রব্বানী, যুগ্ম সম্পাদক খালেদ সাইফুল্লাহ আইয়ুবি, মুফতি রিজওয়ান রফিকীসহ হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতারা।

তারা বলেন, ‘তৌহিদি জনতার বিরুদ্ধে মানিকগঞ্জে যে মামলা করা হয়েছে এবং যারা বাউলদের পক্ষ অবলম্বন করেছেন, তারা মনে করেছেন, এটা তাদের মত প্রকাশের স্বাধীনতা। কিন্তু কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত করে, এমন মত প্রকাশের স্বাধীনতা কাউকে দেওয়া হবে না।’

মহাসম্মেলনে সভাপতিত্ব করেন মানিকগঞ্জ জেলা হেফাজতে ইসলামের সভাপতি মুফতি শাহ মুহাম্মদ সাঈদ নূর। অনুষ্ঠানে জেলার বিভিন্ন ইসলামিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ, আলেম-ওলামা ও হাজারো ধর্মপ্রাণ মানুষ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে বাউলশিল্পী আবুল সরকার ধর্মীয় বক্তব্য সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেন। এর প্রতিবাদে বিভিন্ন মহলে ক্ষোভের সৃষ্টি হলে হেফাজতে ইসলাম এই মহাসম্মেলনের আয়োজন করে। সম্মেলন শেষ হয় দোয়া ও মোনাজাতের মাধ্যমে।

বুলেটের যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন জুলাইযোদ্ধা গফুর

মুকসুদপুরে ছেলের দাফন শেষে মায়ের মৃত্যু

টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের অফিসে অগ্নিসংযোগ করছে আ.লীগ

ব্যবহার করলেই হবে না, নতুন প্রযুক্তি উদ্ভাবন করতে হবে: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

দেশে খাদ্যের কোনো ঘাটতি হতে দেওয়া হবে না: খাদ্যমন্ত্রী

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

ঢাকাস্থ দুপচাঁচিয়া পরিবারের সাধারণ সম্পাদক ইয়াছিন আলী আর নেই

কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকা রণক্ষেত্র, ম্যাজস্ট্রেটের গাড়ি ভাঙচুর

পদ্মার এক কাতল ও দুই চিতল বিক্রি হলো লাখ টাকার ওপরে

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ: নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ২০ নেতাকর্মী গ্রেপ্তার