হোম > সারা দেশ > ঢাকা

ফরিদপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি

জেলা প্রতিনিধি, ফরিদপুর

ফরিদপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় জেলা সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

ফরিদপুর জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে র‍্যালি শুরুর আগে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মো. মাজহারুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. নজরুল ইসলাম, ডেপুটি সিভিল সার্জন ডা. শাহ মোহাম্মদ বদরুদ্দোজা, প্রশাসনিক কর্মকর্তা মো. জামাল মোল্লা, জেলা স্যানিটারি ইন্সপেক্টর বজলুর রশিদ খান, কোতোয়ালি থানার ওসি মাহমুদুল হাসানসহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।

আলোচনা সভা শেষে র‍্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে অংশগ্রহণকারীরা ‘সবাই মিলে বাড়ি ও অফিসের আঙিনা পরিষ্কার রাখি, ডেঙ্গু প্রতিরোধ করি’, ‘আমরা সবাই ডেঙ্গু সম্পর্কে সচেতন হই, ডেঙ্গু প্রতিরোধ করি’, ‘ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করি’সহ বিভিন্ন সচেতনতামূলক স্লোগানসমৃদ্ধ ফেস্টুন ও প্লাকার্ড প্রদর্শন করা হয়।

র‍্যালি-পূর্ব সমাবেশে বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত ও সামাজিক সচেতনতার কোনো বিকল্প নেই। এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে বাসাবাড়ি, অফিস ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। এ সময় ফুলের টব, ডাবের খোসা, পরিত্যক্ত পাত্র কিংবা যেকোনো স্থানে জমে থাকা পানি নিয়মিত অপসারণের পাশাপাশি মশা নিধনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং মশারি টাঙিয়ে ঘুমানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

বক্তারা আরো বলেন, ডেঙ্গু প্রতিরোধে সর্বস্তরের জনগণকে সচেতন হতে হবে। নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতার পাশাপাশি বাড়ির আশপাশ পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

জেডএম

বাসস ফরিদপুর প্রতিনিধির ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৮ কিলোমিটার যানজট

কালকিনিতে টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধ

টাঙ্গাইলে আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে বজ্রপাতে বাবা-মেয়ের মৃত্যু

কটিয়াদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বউ-শাশুড়ির নিহত

মোটরসাইকেল সংঘর্ষে দুই স্কুল ছাত্র নিহত

মুকসুদপুরে বজ্রপাতে কৃষক নিহত

মায়ের জানাজায় এসে ছেলের মৃত্যু, এলাকায় শোক

মালয়েশিয়ায় হৃদরোগে কটিয়াদীর যুবকের মৃত্যু

কটিয়াদীতে জামায়াতের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি