হোম > সারা দেশ > ঢাকা

গজারিয়ায় অগ্নিকাণ্ডে ৩০ দোকান ছাই

উপজেলা প্রতিনিধি, গজারিয়া (মুন্সীগঞ্জ)

মুন্সীগঞ্জের গজারিয়ায় আগুনে পুড়ে গেছে ভাটেরচর বাসস্ট্যান্ড এলাকার আলী আহমদ মার্কেটসহ পাশের কয়েকটি দোকান। আগুনে পুড়ে গেছে ৩০টি দোকান। এতে প্রায় তিন কোটি টাকা ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের।

ঘটনার প্রত্যক্ষদর্শী আব্দুস সাত্তার বলেন, বুধবার দিবাগত রাত তিনটায় ভাটেরচর বাসস্ট্যান্ড সংলগ্ন একটি সেলুনে প্রথম আগুন দেখা যায়। পরে আগুন আশপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নির্বাপণের কাজ শুরু করে। তিন ঘণ্টার চেষ্টায় সকাল ছয়টায় আগুন নেভানো সম্ভব হয়। আলী আহমদ মার্কেটসহ আশপাশের কিছু দোকান পুড়ে গেছে।

দোকানি আক্তার হোসেন বলেন, 'সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছি আমি। কসমেটিক, আইসক্রিম, স্টিলসহ কয়েকটি দোকান ছিল আমার। অগ্নিকাণ্ডে সব পুড়ে গেছে। নগদ ৫ লাখসহ প্রায় ৩০ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে আমার'।

ক্ষতিগ্রস্ত মুদি দোকানি দেলোয়ার হোসেন বলেন, 'আগুনে আমার সব শেষ হয়ে গেছে। দোকানে ছয় লক্ষাধিক টাকার মালামাল ছিল। সব পুড়ে ছাই হয়ে গেছে'।

এ বিষয়ে গজারিয়া ফায়ার সার্ভিসের ইনচার্জ রিফাত মল্লিক বলেন, খবর পেয়েই ছুটে এসে কাজ শুরু করি। চারটি ইউনিট প্রায় দেড়ঘণ্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। সকাল ছয়টায় অভিযান শেষ করি। অগ্নিকাণ্ডের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ধারণা করছি বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে।

কালিয়াকৈরে ৪৬ পোশাক কারখানা বন্ধ ঘোষণা

বুলেটের যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন জুলাইযোদ্ধা গফুর

মুকসুদপুরে ছেলের দাফন শেষে মায়ের মৃত্যু

টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের অফিসে অগ্নিসংযোগ করছে আ.লীগ

ব্যবহার করলেই হবে না, নতুন প্রযুক্তি উদ্ভাবন করতে হবে: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

দেশে খাদ্যের কোনো ঘাটতি হতে দেওয়া হবে না: খাদ্যমন্ত্রী

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

ঢাকাস্থ দুপচাঁচিয়া পরিবারের সাধারণ সম্পাদক ইয়াছিন আলী আর নেই

কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকা রণক্ষেত্র, ম্যাজস্ট্রেটের গাড়ি ভাঙচুর

পদ্মার এক কাতল ও দুই চিতল বিক্রি হলো লাখ টাকার ওপরে