হোম > সারা দেশ > ঢাকা

ফরিদপুরে অপারেশন ডেভিল হান্ট ফেজ-২, গ্রেপ্তার ৫৮

জেলা প্রতিনিধি, ফরিদপুর

সরকার ঘোষিত ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’-এর আওতায় ফরিদপুরে পুলিশের সাঁড়াশি অভিযানে গত ৪৮ ঘণ্টায় মোট ৫৮ জনকে গ্রেপ্তার করেছে ফরিদপুর জেলা পুলিশ।

নিয়মিত মামলা, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক ও চুরিসহ বিভিন্ন অভিযোগে জেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

সোমবার সন্ধ্যায় ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শামছুল আজম আমার দেশ’কে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান “এজহার নামীয়, নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্ট ভুক্ত আসামি ও অন্যান্য অপরাধে সব মিলিয়ে গত ৪৮ ঘন্টায় ৫৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।”

প্রসঙ্গত উল্লেখ্য যে, এর আগে একই অভিযানের অংশ হিসাবে এই ৪৮ ঘন্টার পূর্ববর্তী ৭২ ঘণ্টায় ফরিদপুর জেলায় আরও ৯৩ জনকে গ্রেপ্তার করেছিল ফরিদপুর জেলা পুলিশ।

তবে গ্রেপ্তারকৃতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে বলে জানানো হয়েছে।

কালিয়াকৈরে ৪৬ পোশাক কারখানা বন্ধ ঘোষণা

বুলেটের যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন জুলাইযোদ্ধা গফুর

মুকসুদপুরে ছেলের দাফন শেষে মায়ের মৃত্যু

টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের অফিসে অগ্নিসংযোগ করছে আ.লীগ

ব্যবহার করলেই হবে না, নতুন প্রযুক্তি উদ্ভাবন করতে হবে: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

দেশে খাদ্যের কোনো ঘাটতি হতে দেওয়া হবে না: খাদ্যমন্ত্রী

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

ঢাকাস্থ দুপচাঁচিয়া পরিবারের সাধারণ সম্পাদক ইয়াছিন আলী আর নেই

কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকা রণক্ষেত্র, ম্যাজস্ট্রেটের গাড়ি ভাঙচুর

পদ্মার এক কাতল ও দুই চিতল বিক্রি হলো লাখ টাকার ওপরে