হোম > সারা দেশ > ঢাকা

গোপালগঞ্জে বাস ও ইজি-বাইকের সংঘর্ষে শিশু নিহত, আহত ৫

জেলা প্রতি‌নি‌ধি, গোপালগঞ্জ

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও ব্যাটারি চা‌লিত ইজি-বাইকের ম‌ধ্যে সংঘর্ষে সামিউল আলিম মোল্লা (৩) নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় ইজিবাইকের আরো ৫ যাত্রী আহত হন।

শুক্রবার দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার ফকিরকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সামিউল গোপালগঞ্জ সদর উপজেলার মালেঙ্গা গ্রামের ইয়াসিন মোল্লার ছেলে।

আহত, নয়ন (৩৮), ইয়াসিন মোল্লা (২২), চৈতি বেগম (৩৬), আজিম (২) সহ ৫জনকে গোপালগঞ্জ ২৫০শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত ক‌রে জানান, যাত্রীবাহী বাসের ধাক্কায় ঘটনাস্থলে সামিউল মারা যান।

এমই

পাইলটিং স্কিম চালুর মাধ্যমে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

শরীয়তপুরে নারীকে খুঁটিতে বেঁধে মারধর, হাসপাতালে ভর্তি

লেকে গোসল করতে নেমে এক পরিবারের তিনজনের মৃত্যু

কালিহাতী রিপোর্টার্স ইউনিটির সভাপতি আনিছ, সম্পাদক মনির

কিশোরগঞ্জে ৩ লাখ বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

দীর্ঘদিনের সমস্যা দুই-তিন মাসে সমাধান সম্ভব নয়: বিমানমন্ত্রী

টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় কভার্ড ভ্যানের চালক নিহত

অসহায় বৃদ্ধাকে চিকিৎসা ও খাবার দিলেন ইউএনও

গোপালগঞ্জে নিখোঁজের তিন দিন পর যুবকের লাশ উদ্ধার

নরসিংদীতে আর্জেন্টিনার ৩ হাজার ফুট পতাকা নিয়ে মিছিল