হোম > সারা দেশ > ঢাকা

মানিকগঞ্জে কলেজ শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ

মানিকগঞ্জে সরকারি দেবেন্দ্র কলেজের বাংলা বিভাগের প্রভাষক মোহাম্মদ আবুল হোসেনের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে দেবেন্দ্র কলেজের মূল ভবনের সামনে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বাংলা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আবু সাঈদের সঞ্চালনায় বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবির দেবেন্দ্র কলেজ শাখার সভাপতি মোশারফ হোসেন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ জাকির নায়েকসহ আরও অনেকে।

এ সময় বক্তারা বলেন, একজন শিক্ষকের ওপর হামলা শুধু ব্যক্তিগত আক্রমণ নয়, এটি শিক্ষাব্যবস্থা ও শিক্ষাঙ্গনের নিরাপত্তার ওপর সরাসরি হুমকি। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

মানববন্ধন থেকে কলেজ ক্যাম্পাসে শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়।

সিদ্ধিরগঞ্জে যুবককে ছুরিকাঘাতে হত্যা

কালিয়াকৈরে ৪৬ পোশাক কারখানা বন্ধ ঘোষণা

বুলেটের যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন জুলাইযোদ্ধা গফুর

মুকসুদপুরে ছেলের দাফন শেষে মায়ের মৃত্যু

টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের অফিসে অগ্নিসংযোগ করছে আ.লীগ

ব্যবহার করলেই হবে না, নতুন প্রযুক্তি উদ্ভাবন করতে হবে: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

দেশে খাদ্যের কোনো ঘাটতি হতে দেওয়া হবে না: খাদ্যমন্ত্রী

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

ঢাকাস্থ দুপচাঁচিয়া পরিবারের সাধারণ সম্পাদক ইয়াছিন আলী আর নেই

কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকা রণক্ষেত্র, ম্যাজস্ট্রেটের গাড়ি ভাঙচুর