হোম > সারা দেশ > ঢাকা

ইতালিতে ছোট ভাইকে হত্যার পর ভিডিওকলে দেখালেন বড় ভাই

উপজেলা প্রতিনিধি, টংগিবাড়ী (মুন্সীগঞ্জ)

ছবি: আমার দেশ

ইতালিতে পারিবারিক বিরোধের জেরে বড় ভাইয়ের হাতে আপন ছোট ভাই খুন হয়েছেন। ঘটনার পর পরিবারকে ভিডিও কলে লাশ দেখিয়ে নিজেই দায় স্বীকার করেন অভিযুক্ত ব্যক্তি । গত বুধবার রাত আনুমানিক ৮টার দিকে ইতালির লেচ্চে শহরে এ ঘটনা ঘটে।

নিহত নয়ন ফকির ও অভিযুক্ত হুমায়ুন ফকির মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলার সোনারং এলাকার বাসিন্দা।

পারিবারিক সূত্রে জানা গেছে, দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ঘটনার দিন সেই বিরোধ কথা কাটাকাটিতে রূপ নেয়। একপর্যায়ে বড় ভাই হুমায়ুন ফকির ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে ছোট ভাই নয়ন ফকিরকে উপর্যুপরি আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার পর হুমায়ুন ফকির ভিডিও কলে দেশে থাকা পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করেন। তিনি নিহত নয়নের রক্তাক্ত লাশ দেখান এবং নিজেই হত্যার কথা স্বীকার করেন। এ দৃশ্য দেখে পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন।

পরে ইতালির পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে অভিযুক্ত হুমায়ুন ফকিরকে গ্রেপ্তার করে বলে জানা গেছে। ঘটনার খবর দ্রুত ছড়িয়ে পড়লে টংগিবাড়ী এলাকায় শোকের ছায়া নেমে আসে এবং একই সঙ্গে আতঙ্কের সৃষ্টি হয়।

কাপাসিয়ায় চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার প্রধান আসামি মিলন গ্রেপ্তার

হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

এই মিয়া চুপ করেন, একেবারে খেয়ে ফেলব, বিএনপিকর্মীকে এমপি হানজালা

চরভদ্রাসন সরকারি কলেজ কেন্দ্রীয় জামে মসজিদের উদ্বোধন

ছাগল বাঁচাতে গিয়ে প্রাণ গেল ৪ জনের

পাঁচ শর্তে নির্ধারিত হবে স্থানীয় নির্বাচনের প্রার্থী: নাসিক প্রশাসক

শিবচরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসি ল্যান্ডসহ আহত ৬

অচিরেই ফুলদি নদীর ওপর ব্রিজ নির্মাণ হবে: মির্জা ফখরুল

এক ছাগলছানা বাঁচাতে গিয়ে প্রাণ গেল চারজনের