হোম > সারা দেশ > ঢাকা

রূপগঞ্জে তিন নারীকে হেনস্তার ঘটনায় মামলা পাল্টা মামলা, গ্রেপ্তার ৪

উপজেলা প্রতিনিধি, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ডহরগাঁও এলাকায় স্বর্ণালংকার চুরির অভিযোগে তিন নারীকে বেঁধে মাথার চুল কেটে দেওয়ার ঘটনায় মঙ্গলবার রূপগঞ্জ থানায় পৃথক দুইটি মামলা হয়েছে। মামলার প্রধান আসামি সেলিম ভুঁইয়াকে(৫৮) পুলিশ গ্রেপ্তার করেছে।

অপর দিকে গ্রেপ্তারকৃত সেলিম ভুঁইয়ার স্ত্রী হামিদা বেগম বাদী হয়ে ওই তিন নারীকে আসামি করে চুরির দায়ে পাল্টা মামলায় পুলিশ ওই তিন নারীকে গ্রেপ্তার করেছে।

পুলিশ জানায়, রূপগঞ্জের গোলাকান্দাইল ইউনিয়নের ডহরগাঁও এলাকার ব্যাবসায়ী সেলিম ভুঁইয়ার বাড়িতে তিন নারী প্রবেশ করলে তাদের বিরুদ্ধে স্বর্ণালংকার চুরির অভিযোগ ওঠে। এ ঘটনায় স্থানীয় লোকজন ৩নারীকে আটক করেন। পরে তাদের দঁড়ি দিয়ে গাছে বেঁধে মারধর ও শ্লীলতাহানি করা হয়। একপর্যায়ে তাদের মাথার চুল কেটে দেওয়া হয়েছে।

খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিন নারীকে উদ্ধার করে হেফাজতে নেয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের জব্বার ভুঁইয়ার ছেলে সেলিম ভুঁইয়াকে পুলিশ আটক করে।

ভুক্তভোগী তিন নারী বর্তমানে রূপগঞ্জের হোড়গাঁও গ্রামে বসবাস করলেও তাদের বাড়ি কুমিল্লা জেলার মুরাদনগর থানার জাহাপুর এলাকায়।

ভুক্তভোগী নারী বলেন, বাসা ভাড়া নেওয়ার জন্য তারা ওই বাড়িতে যান। ভাড়া নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে মিথ্যা অভিযোগে ওই নারীদের আটক করে। ৭/৮ জন লোক তাদেরকে শারীরিক নির্যাতন ও শ্লীলতাহানি করে গাছের সাথে বেঁধে মাথার চুল কেটে দেয়। পরে পুলিশ তাদের উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়।

গতকাল মঙ্গলবার ওই তিন নারীকে পুলিশ গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করে।

এ ঘটনায় শারমিন আক্তার বাদী হয়ে সেলিম ভুঁইয়া সহ অজ্ঞাত ৭/৮ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

অপরদিকে গ্রেপ্তারকৃত সেলিম ভুঁইয়া স্ত্রী হামিদা বেগম বাদী হয়ে ওই তিন নারীকে আসামি করে রূপগঞ্জ থানায় পাল্টা মামলা দায়ের করেন।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সবজেল হোসেন বলেন, চুরির অভিযোগে তিন নারীকে বেঁধে মাথার চুল কেটে দেওয়ার ঘটনায় রূপগঞ্জ থানায় পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে। নারীদের মাথার চুল কেটে দেওয়ার ঘটনায় অভিযুক্ত সেলিম ভুঁইয়াকে ও চুরির দায়ে অভিযুক্ত সুমাইয়া আক্তার(৩২), ইতি আক্তার(২৮) ও শারমিন আক্তারকে(৩০) গ্রেপ্তার করে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

মুকসুদপুরে বজ্রপাতে কৃষক নিহত

মায়ের জানাজায় এসে ছেলের মৃত্যু, এলাকায় শোক

মালয়েশিয়ায় হৃদরোগে কটিয়াদীর যুবকের মৃত্যু

কটিয়াদীতে জামায়াতের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

প্রশাসনের নাম ভাঙিয়ে চাঁদা দাবি, বিএনপি নেতা গ্রেপ্তার

কাপাসিয়ায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে তিন সন্তানের জনক আটক

চরাঞ্চলের সংঘাত রাজনৈতিক নয়, বংশগত ও সামাজিক

টানা ৪১ দিন জামাতে নামাজ আদায়, সাইকেল উপহার পেল ৯ কিশোর

দৌলতদিয়া ফেরিঘাটে আবারো নদীতে বাস, তদন্ত কমিটি