হোম > সারা দেশ > ঢাকা

ধুনটে ট্যালেন্টপুলে বৃত্তি পেল যমজ দুই বোন

উপজেলা প্রতিনিধি, ধুনট (বগুড়া)

বগুড়ার ধুনট উপজেলায় ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেছে যমজ দুই বোন। একসঙ্গে এমন কৃতিত্ব অর্জনের ঘটনায় এলাকায় আনন্দ ও উৎসবের আবহ তৈরি হয়েছে।

বৃত্তিপ্রাপ্ত দুই শিক্ষার্থী হলো ফাহমিদা আক্তার রোদশী ও ফারমিনা আক্তার রুপন্তি। তারা ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের পিরহাটি গ্রামের শিক্ষক আবু হানিফ ও গৃহিণী রশিদা খাতুনের মেয়ে।

দুই বোন পিরহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করে। বর্তমানে তারা পিরহাটি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে অধ্যয়ন করছে।

একসঙ্গে যমজ দুই বোনের এ সাফল্য পরিবার, শিক্ষক, সহপাঠী এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক আনন্দের সৃষ্টি করেছে। তাদের কৃতিত্বের জন্য শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন এলাকাবাসী।

যমজ দুই বোনের বাবা আবু হানিফ বলেন, “ছোটবেলা থেকেই ওরা পড়াশোনার প্রতি খুবই মনোযোগী। তাদের এ সাফল্যের পেছনে শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা এবং পরিবারের উৎসাহ বড় ভূমিকা রেখেছে। আমি চাই, তারা সুশিক্ষায় শিক্ষিত হয়ে ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে কাজ করুক।”

বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয়রাও আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতেও রোদশী ও রুপন্তি তাদের এই ধারাবাহিক সাফল্য ধরে রেখে আরও বড় অর্জনের মাধ্যমে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও এলাকার মুখ উজ্জ্বল করবে।

‘আমার দেশ’ সাংবাদিকের বিরুদ্ধে করা চাঁদাবাজির মামলা প্রত্যাহারের ঘোষণা

গোপালগঞ্জে বিজিবি মোতায়েন

কটিয়াদীতে পচা গরুর গোশত বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে একসঙ্গে জন্ম নেওয়া তিন ভাই-বোন

গাজীপু‌রে দুটি বি‌দেশি পিস্তলসহ দুজন‌কে গ্রেপ্তার

পদ্মা সেতুর সুফল থেকে বঞ্চিত শরীয়তপুরবাসী

আদমজী ইপিজেডে গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

কালিয়াকৈরে প্রাইভেটকারসহ ৫ ডাকাত গ্রেপ্তার

আদমজী ইপিজেডে গোডাউনে আগুন, ৬ ঘণ্টায় আসেনি নিয়ন্ত্রণে

নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৬০ হাজার টাকা জরিমানা