হোম > সারা দেশ > ঢাকা

জামায়াত এমপির ঐচ্ছিক তহবিল থেকে দরিদ্র ও অসহায়দের অনুদান

উপজেলা প্রতিনিধি, কাপাসিয়া (গাজীপুর)

গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের সংসদ সদস্য মু. সালাহউদ্দিন আইউবী অনুদান বিতরণ করছেন।

গাজীপুরের কাপাসিয়ায় জাতীয় সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল থেকে হতদরিদ্র, অসহায় ও দুস্থ মানুষের মাঝে আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে। রোববার সকাল ১০টায় কাপাসিয়া উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১৩৪ জন হতদরিদ্র ও অসহায় ব্যক্তির মাঝে মোট ১ লাখ ৮৩ হাজার ৫০০ টাকার অনুদান প্রদান করা হয়।

কাপাসিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাহিদুল হক-এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সালাহউদ্দিন আইউবী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর জেলা শাখার নায়েবে আমির মাওলানা শেফাউল হক, কাপাসিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ফরহাদ হোসেন মোল্লা, গাজীপুর জেলা মজলিশে শুরা সদস্য মাওলানা শামসুল আলম এবং দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি আবু সাঈদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অধ্যক্ষ সালাহউদ্দিন আইউবী বলেন, “মানুষ মানুষের জন্য। অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। মানুষের সেবাই আল্লাহর এবাদত। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে আমরা সবসময় কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।”

তিনি আরও বলেন, “সামাজিক সম্প্রীতি, মানবিক মূল্যবোধ এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আমরা সবাইকে নিয়ে কাপাসিয়াকে একটি মানবিক ও কল্যাণমুখী উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই। সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ও সচেতন মানুষদেরও অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে।”

অনুষ্ঠানে উপকারভোগীদের হাতে অনুদানের অর্থ তুলে দেওয়া হয়। এ সময় অনুদানপ্রাপ্ত ব্যক্তিরা সরকারের এ সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ব্যক্তিত্ব এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

শাশুড়ি গ্রেপ্তার, জামাইকে খুঁজছে পুলিশ

পাকা রাস্তার দাবিতে সড়কে ধানের চারা রোপণ করে প্রতিবাদ

কালিহাতীতে গাঁজাসহ ছেলের বউ আটক, শ্বশুর পলাতক

ফতুল্লায় পরিত্যক্ত অবস্থায় ‘পেন গান’ ও খালি খোসা উদ্ধার

আপনাদের চেয়ারটাকে মূল্য দেন, ডিসি-এসপিদের বিমানমন্ত্রী রিতা

শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন

ফতুল্লায় মাদকবিরোধী অভিযানে গোলাগুলি, পাঁচ পুলিশ সদস্য আহত

চরভদ্রাসনে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

পাইলটিং স্কিম চালুর মাধ্যমে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

শরীয়তপুরে নারীকে খুঁটিতে বেঁধে মারধর, হাসপাতালে ভর্তি