হোম > সারা দেশ > ঢাকা

সাটুরিয়ায় ২ আ.লীগ নেতা গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, সাটুরিয়া (মানিকগঞ্জ)

মানিকগঞ্জ আ.লীগ নেতা গ্রেপ্তার

মানিকগঞ্জের সাটুরিয়ায় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদককে গ্রেপ্তার করেছে সাটুরিয়া থানা পুলিশ।

সোমবার (৭ জুলাই) বিকেলে উপজেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন বাকা (৫৬), উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেক (৪৫)।

মোশাররফ হোসেন বাকা হরগজ ইউনিয়নের নয়াপাড়া গ্রামের মৃত আলেপ মোল্লার ছেলে। আব্দুল খালেক সাটুরিয়া ইউনিয়নের উত্তর কাওন্নারা গ্রামের ফজলুর রহমানের ছেলে।

থানা সূত্রে জানা যায়, সন্ত্রাসবিরোধী আইনে পুলিশের দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। মামলায় ১০ জনের নাম উল্লেখ করে ও ৬০/৭০ জন অজ্ঞাত আসামি করা হয়েছে।

সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুল ইসলাম জানান, মামলায় তাদের সংশ্লিষ্টতা পাওয়ায় গ্রেপ্তার করা হয়েছে।

পাইলটিং স্কিম চালুর মাধ্যমে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

শরীয়তপুরে নারীকে খুঁটিতে বেঁধে মারধর, হাসপাতালে ভর্তি

লেকে গোসল করতে নেমে এক পরিবারের তিনজনের মৃত্যু

কালিহাতী রিপোর্টার্স ইউনিটির সভাপতি আনিছ, সম্পাদক মনির

কিশোরগঞ্জে ৩ লাখ বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

দীর্ঘদিনের সমস্যা দুই-তিন মাসে সমাধান সম্ভব নয়: বিমানমন্ত্রী

টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় কভার্ড ভ্যানের চালক নিহত

অসহায় বৃদ্ধাকে চিকিৎসা ও খাবার দিলেন ইউএনও

গোপালগঞ্জে নিখোঁজের তিন দিন পর যুবকের লাশ উদ্ধার

নরসিংদীতে আর্জেন্টিনার ৩ হাজার ফুট পতাকা নিয়ে মিছিল