হোম > সারা দেশ > ঢাকা

কিশোরগঞ্জে জামায়াতের উদ্যোগে নবীন আইনজীবীদের সংবর্ধনা

জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে সদ্য সনদপ্রাপ্ত নবীন আইনজীবীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ উপলক্ষে শহরের একটি অভিজাত রেস্টুরেন্টের হলরুমে অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটির কিশোরগঞ্জ আইনজীবী থানা শাখা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া সেক্রেটারি এবং বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির, জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মো. রমজান আলী, ইবনে সিনা হাসপাতালের সিনিয়র কার্ডিওলজিস্ট প্রফেসর কর্নেল (অব.) ডা. জেহাদ খান, ঢাকা মহানগরী উত্তর জামায়াতের মজলিসে শূরা সদস্য অ্যাডভোকেট মো. রোকন রেজা শেখ, ল’ইয়ার্স কাউন্সিল জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট এস এম মাহবুবুর রহমান, জেলা নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা আজিজুল হক, জেলা সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম এবং অ্যাডভোকেট শামসুল আলমসহ আরও অনেকে।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ বলেন, “চারিত্রিক শক্তি অর্জনের মাধ্যমে আদালত অঙ্গনকে শক্তিশালী করতে হবে, যাতে অনৈতিক প্রভাব বিস্তারকারী কেউ নেতৃত্ব দিতে না পারে।” তিনি আরও বলেন, ন্যায়, ইনসাফ ও নৈতিক মূল্যবোধের ভিত্তিতে কাজ করলে আইনজীবীরা সম্মানজনক অবস্থান ধরে রাখতে পারবেন।

ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির বলেন, আইন পেশা অত্যন্ত সম্মানজনক। মানুষ বিপদে পড়লে আইনজীবীদের শরণাপন্ন হয়। তাই নবীন আইনজীবীদের মানবিকতা ও পেশাগত দক্ষতা অর্জনের পাশাপাশি নিয়মিত অধ্যয়ন চালিয়ে যাওয়ার পরামর্শ দেন তিনি। অনুষ্ঠানে প্রায় অর্ধশত নবীন আইনজীবী অংশগ্রহণ করেন।

জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ আইনজীবী থানা শাখার সভাপতি অ্যাডভোকেট মু. মুসলেহ উদ্দীন সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন শাখার সেক্রেটারি অ্যাডভোকেট হাফিজ উদ্দিন।

জমি বিরোধ নিয়ে মারধরে মাদরাসার সুপারের মৃত্যু

প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নয়: সমাজকল্যাণ সচিব

নিষেধাজ্ঞা শেষ, মধ্যরাত থেকে মেঘনায় নামছেন জেলেরা

দৌলতদিয়ায় বিয়ারের ব্যবসা, বহিষ্কার সেই শ্রমিক দল নেতা

পাম্পে তেল কম দেওয়ায় তরুণ দল সভাপতিকে জরিমানা

পরিত্যক্ত জুট মিলের দেয়ালের পাশে মিললো ১১ রাউন্ড গুলি

মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলায় যুবদল নেতাসহ গ্রেপ্তার ৭

ধনবাড়ীতে ঝড়ে ব্যাপক ক্ষতি, ঝুঁকিতে কৃষি

ইউএনওকে ফুল দিলো চার্জশিটভুক্ত আসামি ও আ.লীগ নেতারা, এলাকায় ক্ষোভ

ডাসারে ভিজিডির ৪২২ বস্তা চালসহ ট্রাক জব্দ