হোম > সারা দেশ > ঢাকা

ঘাটাইলে ৫মবারের মতো এমপি নির্বাচিত হলেন আজাদ

উপজেলা প্রতিনিধি, ঘাটাইল (টাঙ্গাইল)

ছবি: আমার দেশ

টাঙ্গাইল-৩ ঘাটাইল আসনে ৫মবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন লুৎফর রহমান খান আজাদ।

এর আগে তিনি চারবার বিএনপি থেকে মনোনয়ন নিয়ে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হলেও এবার মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এবার উপজেলায় ১২২টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে মোটরসাইকেল প্রতীকে লুৎফর রহমান খান আজাদ পেয়েছেন ১ লাখ ৬ হাজার ৭৯৪ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী ধানের শীষ প্রতীকে ওবায়দুল হক নাসির পেয়েছেন ৮১ হাজার ৭৩৪ ভোট।

লুৎফর রহমান খান আজাদ ৫ম, ৬ষ্ঠ, ৭ম ও ৮ম জাতীয় সংসদ নির্বাচনে টানা চারবার বিএনপি থেকে মনোনয়ন নিয়ে ধানের শীষ প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এ চারবারই তিনি বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।

কালকিনিতে টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধ

টাঙ্গাইলে আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে বজ্রপাতে বাবা-মেয়ের মৃত্যু

কটিয়াদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বউ-শাশুড়ির নিহত

মোটরসাইকেল সংঘর্ষে দুই স্কুল ছাত্র নিহত

মুকসুদপুরে বজ্রপাতে কৃষক নিহত

মায়ের জানাজায় এসে ছেলের মৃত্যু, এলাকায় শোক

মালয়েশিয়ায় হৃদরোগে কটিয়াদীর যুবকের মৃত্যু

কটিয়াদীতে জামায়াতের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

প্রশাসনের নাম ভাঙিয়ে চাঁদা দাবি, বিএনপি নেতা গ্রেপ্তার

কাপাসিয়ায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু