হোম > সারা দেশ > ঢাকা

চাঞ্চল্যকর ঝুনু আক্তারী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, রাজৈর (মাদারীপুর)

মাদারীপুরের রাজৈর উপজেলার বহুল আলোচিত ঝুনু আক্তারী হত্যা মামলার প্রধান আসামি তরিকুল হাওলাদারকে (২৮) কুষ্টিয়া থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৮।

র‍্যাব জানায়, গত ৫ এপ্রিল রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর এবং র‍্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়ার একটি যৌথ আভিযানিক দল কুষ্টিয়া জেলার স্বস্তিপুর ভাদালিয়া বাজার এলাকা থেকে তাকে আটক করে। পরে তাকে কুষ্টিয়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, রাজৈর উপজেলার পাইকপাড়া নরেরকান্দি গ্রামের অটোচালক মিজানুর শেখের স্ত্রী ঝুনু আক্তারী গত ৩ এপ্রিল সকাল ৯টার দিকে বাড়ির পাশের জমিতে পেঁয়াজ ও রসুন তুলতে যান। দীর্ঘ সময় নিখোঁজ থাকার পর দুপুরে স্থানীয়দের মাধ্যমে একটি পুকুরপাড়ের ঝোপে পলিথিনে ঢাকা অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।

পরে স্থানীয়দের কাছ থেকে জানা যায়, ঘটনার দিন বেলা সাড়ে ১১টার দিকে রসুন তোলাকে কেন্দ্র করে অভিযুক্তদের সঙ্গে ঝুনু আক্তারীর কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আসামিরা তাকে মারধর করে এবং লাঠি দিয়ে আঘাত করে গুরুতর জখম করে। পরে গলায় চাপ দিয়ে শ্বাসরোধে হত্যা করা হয় বলে অভিযোগ রয়েছে। হত্যার পর লাশটি পাশের একটি পরিত্যক্ত পুকুরপাড়ের ঝোপে লুকিয়ে রাখা হয়।

এ ঘটনায় নিহতের স্বামী বাদী হয়ে রাজৈর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করলে র‍্যাব-৮ দ্রুত আসামি গ্রেপ্তারে মাঠে নামে। তথ্যপ্রযুক্তি ও গোপন সূত্রের সহায়তায় অভিযান চালিয়ে প্রধান আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয় তারা।

র‍্যাব জানিয়েছে, এই চাঞ্চল্যকর মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে। র‌্যাব-৮ রোববার রাজৈর থানায় আসামিকে হস্তান্তর করে জেলহাজতে পাঠায়।

নরসিংদীতে পুকুরে গোসলে নেমে একই পরিবারের ৩ শিশুর মৃত্যু

মুকসুদপুরে খেলনা পিস্তলসহ ভুয়া পুলিশ আটক

মুন্সীগঞ্জে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ

মানিকগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বৃক্ষরোপণ

দুর্নীতি করলে বদলি নয়, চাকরিই থাকবে না: স্বাস্থ্যমন্ত্রী

বন্দরে নিখোঁজের ৬ দিন পর অটোরিকশা চালকের লাশ উদ্ধার

ইনজেকশন দেওয়ার পর শিশুর মৃত্যু, পলাতক হাসপাতাল মালিক

কটিয়াদীতে মাদক-জুয়ার বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

সাভারে সাবেক ছাত্রদল নেতার বাড়িতে হামলা, আহত ৫

পদ্মা সেতু চালু, এক্সপ্রেসওয়েতে গতি, তবুও উন্নয়নের অপেক্ষায় দক্ষিণাঞ্চল