হোম > সারা দেশ > ঢাকা

কফিনে শেষ চুমু দিয়ে হুমায়রাকে চিরবিদায় জানালেন বাবা

উপজেলা প্রতিনিধি, সখীপুর (টাঙ্গাইল)

টাঙ্গাইলের সখীপুর উপজেলার হতেয়া কেরানি পাড়ায় কফিনে শেষ চুমু দিয়ে আদরের হুমায়রাকে চিরবিদায় জানিয়েছেন বাবা দেলোয়ার। মঙ্গলবার সকাল ৯টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

জানাজায় উপস্থিত ছিলেন, টাঙ্গাইল-৮ (সখিপুর-বাসাইল) আসনের জামায়াত প্রার্থী শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শিকদার মো. সবুর রেজা, হতেয়া রাজাবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম প্রমুখ।

গতকাল ‎সোমবার রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত হয় মাইলস্টোনের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী মেহেনাজ আক্তার হুমায়রা (০৯)। মঙ্গলবার ভোরে তার লাশ পৌঁছালে গ্রামে নেমে আসে শোকের ছায়া।

‎জানা যায়, দেলোয়ার হোসেন মাইলস্টোন কলেজের বাংলা বিভাগের প্রভাষক। আর হুমায়রা এ স্কুলের শিক্ষার্থী। থাকেন ঢাকার উত্তরাতে। প্রতিদিনের মতো সেদিনও বাবার সাথেই স্কুলে গিয়েছিল হুমায়রা। বাবার থেকে মাত্র কয়েক মিটার দূরত্বেই ছিল হুমায়রার ক্লাস। কিন্তু বাবা দেলোয়ার শেষ মুহূর্তে কিছুই করতে পারেননি।

নরসিংদীতে পুকুরে গোসলে নেমে একই পরিবারের ৩ শিশুর মৃত্যু

মুকসুদপুরে খেলনা পিস্তলসহ ভুয়া পুলিশ আটক

মুন্সীগঞ্জে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ

মানিকগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বৃক্ষরোপণ

দুর্নীতি করলে বদলি নয়, চাকরিই থাকবে না: স্বাস্থ্যমন্ত্রী

বন্দরে নিখোঁজের ৬ দিন পর অটোরিকশা চালকের লাশ উদ্ধার

ইনজেকশন দেওয়ার পর শিশুর মৃত্যু, পলাতক হাসপাতাল মালিক

কটিয়াদীতে মাদক-জুয়ার বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

সাভারে সাবেক ছাত্রদল নেতার বাড়িতে হামলা, আহত ৫

পদ্মা সেতু চালু, এক্সপ্রেসওয়েতে গতি, তবুও উন্নয়নের অপেক্ষায় দক্ষিণাঞ্চল