হোম > সারা দেশ > ঢাকা

ঘাটাইল প্রেসক্লাবের দায়িত্বে খান ফজলু ও নজরুল

উপজেলা প্রতিনিধি, ঘাটাইল (টাঙ্গাইল)

টাঙ্গাইলের ঘাটাইল প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি খান মুহাম্মদ ফজলুর রহমান ও নজরুল ইসলামকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ শিক্ষক সমিতির ঘাটাইল মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

দ্বি-বার্ষিক সাধারণ সভায় নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন- ঘাটাইল সরকারি জি বি জি কলেজের প্রভাষক মো. সাইফুল্লাহ এবং বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির ঘাটাইল উপজেলা শাখার সভাপতি আব্দুর রহমান তালুকদার।

ঘাটাইল প্রেস ক্লাবের সভাপতি খান মুহাম্মদ ফজলুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী অফিসার্স ফোরামের সভাপতি মো. শহিদুল ইসলাম।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘাটাইল থানা অফিসার্স ইনচার্জ মোকছেদুর রহমান, বিশিষ্ট নাট্যকার শাহীন নজরুল, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম প্রমুখ। 

সাধারণ সভা শেষে প্রধান নির্বাচন কমিশনার ২০২৬-২৭ এর জন্য প্রেসক্লাবের সভাপতি খান মুহাম্মদ ফজলুর রহমান (দৈনিক যুগান্তর ) ও নজরুল ইসলাম কে (দ্য বাংলাদেশ টু-ডে) সাধারণ সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন। 

কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি মো. হেলাল তালুকদার (দৈনিক আলোকিত সকাল) যুগ্ম সম্পাদক আব্দুল লতিফ (এশিয়া টিভি), সাংগঠনিক সম্পাদক রফিক হাসান (নিউজ ২১), কোষাধ্যক্ষ খায়রুল ইসলাম (দৈনিক সংগ্রাম), দপ্তর ও প্রচার সম্পাদক সাব্বির হাসান ( দৈনিক তৃতীয় মাত্রা)।

কার্যনির্বাহী সদস্যরা হলেন- মাজহারুল ইসলাম শিহাব (দৈনিক আমার দেশ), কামরুজ্জামান সোয়েব (দৈনিক আজকের বাংলা)।

খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

হরিজন সম্প্রদায়ের মা হারা কনের বিয়েতে গাজীপুরের ডিসি

দরপত্র জমা নিয়ে বিএনপি-এনসিপি সংঘর্ষে রণক্ষেত্র

গোপালগঞ্জে তিন অবৈধ ইট ভাটাকে ৯ লাখ টাকা জরিমানা

বারবার নোটিশেও বন্ধ হয়নি ভাটা, জরিমানার সঙ্গে চিমনি ভাঙল প্রশাসন

নিখোঁজ ছেলের অপেক্ষায় প্রহর গুনছেন মা

বকেয়া বেতনের দাবিতে কারখানা ভাঙচুর, শ্রমিক-পুলিশের সংঘর্ষ

হাতকড়া পরা আ.লীগ নেতাকে ছিনিয়ে নিলেন কর্মীরা

ঝুট ব্যবসার নিয়ন্ত্রণে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ককটেল বিস্ফোরণ

পরীক্ষাকেন্দ্রে দায়িত্বে অবহেলা না করতে কঠোর নির্দেশনা শিক্ষামন্ত্রীর